জামাল উদ্দীন | চট্টগ্রাম
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে চোরাইভাবে আনা কয়লা, সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ১ টন খনিজ কয়লা, ১৫০ কেজি সরিষা দানা এবং ২০০ কেজি সয়াবিন দানা উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ এবং দুই চোরাকারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত মালামাল, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় ও নদীপথে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Reporter Name 




























