Dhaka ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক ভাঙ্গুড়ায় মাটির রাস্তার কাজের উদ্বোধন দ্বিতীয় দিনে,বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির ফলে,ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের কাজ আটকে গেলো আধুনিকতার ভিড়ে ডুমুরিয়া থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: ইনসেপ্টা ফার্মার জেলা প্রতিনিধি নিহত হারানো বিজ্ঞপ্তি! বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: গাঁজা-ইয়াবাসহ আটক ৪ কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: গাঁজা-ইয়াবাসহ আটক ৪

  • Reporter Name
  • সময়: ০৯:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১২ Time View

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধ

:দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা ও ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের লোটন গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে মো. হাবিবুর রহমান (৫০)-এর দখল থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের দেউলি গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন (৩৫)-এর দখল থেকে ২০০ পিস ইয়াবা ও ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় পৃথকভাবে ২৩ ও ২৪ নম্বর মামলা রুজু করা হয়েছে।
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবনের দায়ে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চোঙ্গাখাতা এলাকার মৃত বাদুল্লাহর ছেলে মো. মোস্তফা (৪৮) এবং বীরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুজালপুর এলাকার জামালের ছেলে মো. রানা (৩৫)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান?
Tag :
জনপ্রিয় নিউজ

উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক

দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: গাঁজা-ইয়াবাসহ আটক ৪

সময়: ০৯:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬