Dhaka ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস ১৫ বছরে রেলপথে ১ হাজার ৩৩৪ দুর্ঘটনা, সংসদে জানালেন রেলমন্ত্রী বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন-এর ২৭তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ১৬ হাজার পিস ইয়াবা সহ আটক জামালপুর জেলা পুলিশ সুপারের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত- হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সভাপতি,ইমরান সহ-সভাপতি,মোঃআঃ সবুর সদস্য সচিব নির্বাচিত শহীদ ও মুক্তিযোদ্ধার তালিকা রাজনৈতিকভাবে করা হয়েছিল, নির্ভুল তালিকা তৈরির কাজ চলছে: প্রধানমন্ত্রী তাহিরপুরে বালু লুট সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

লুঙ্গির ভাঁজে লুকানো পৌনে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৮:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১৪ Time View

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় স্বর্ণ পাচারের অভিযোগে মো. মিজানুর রহমান (৬১) নামে একজনকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এ তথ্য নিশ্চিত করে। আটক মিজানুর রহমান দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ও টহল জোরদার করা হয়। দুপুরের দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহভাজন মিজানুর রহমানকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি কোমরে লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তার শরীরে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা।

এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত দামুড়হুদা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া স্বর্ণের বার সরকারি নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

আরও পড়ুনঃ  দৌলতপুরে চুরির অভিযোগ এনে চাচাতো ভাইদের হামলায় মামুন মোল্লা (৩৮) নামের এক যুবক নিহত, আটক-০২
Tag :
জনপ্রিয় নিউজ

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

লুঙ্গির ভাঁজে লুকানো পৌনে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সময়: ০৮:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় স্বর্ণ পাচারের অভিযোগে মো. মিজানুর রহমান (৬১) নামে একজনকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এ তথ্য নিশ্চিত করে। আটক মিজানুর রহমান দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ও টহল জোরদার করা হয়। দুপুরের দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহভাজন মিজানুর রহমানকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি কোমরে লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তার শরীরে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা।

এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত দামুড়হুদা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া স্বর্ণের বার সরকারি নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

আরও পড়ুনঃ  পাহাড়ি ঢলে তলিয়ে গেল রাঙ্গামাটির ফারুয়া বাজার, বিচ্ছিন্ন যোগাযোগে দুর্ভোগে হাজারো মানুষ