Dhaka ০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সৌদি আরবে মেশিনে কাটা পড়ে বুড়িচংয়ের এক যুবক নিহত বিশ্বম্ভরপুরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাঁশখালীতে বন্যার্তদের পাশে কোস্ট গার্ড, ৬৭৬ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ রথযাত্রা ঘিরে কচুয়ার সাচার বাজারে যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের বিশেষ অভিযান রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জুলাই শহীদ দিবস উপলক্ষে রা বি তে সেমিনার  সুনামগঞ্জের ধর্মপাশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা আর্জেন্টিনার জয়ের মুহূর্ত ভিডিও করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের অমাবস্যার জোয়ারে ফুলে উঠেছে নদী, বরিশালে ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে চট্টগ্রামে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৮ কুখ্যাত সন্ত্রাসী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আর্জেন্টিনার জয়ের মুহূর্ত ভিডিও করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

  • Reporter Name
  • সময়: ১২:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৫ Time View

আর্জেন্টিনার সেমিফাইনাল জয়ের আনন্দ উদ্‌যাপনের দৃশ্য ভিডিও করতে গিয়ে নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম দীপ্ত চৌধুরী (২৪)। তিনি নেত্রকোণা সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি নেত্রকোণা শহরের মালনী রোড এলাকায়। তিনি ওই এলাকার বাসিন্দা বাদল চৌধুরীর ছেলে।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখতে বন্ধুদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যান দীপ্ত। ম্যাচ শেষে আর্জেন্টিনার জয়ে সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস শুরু হয়। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে তিনি একটি দ্বিতল ভবনের ছাদে ওঠেন।

ভিডিও ধারণের সময় অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় দীপ্তকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

তরুণ এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  আবু নায়িন তাসকিন বৃত্তি পেয়েছে,ভবিষ্যতে ডাক্তার হতে চায়
Tag :
জনপ্রিয় নিউজ

সৌদি আরবে মেশিনে কাটা পড়ে বুড়িচংয়ের এক যুবক নিহত

আর্জেন্টিনার জয়ের মুহূর্ত ভিডিও করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

সময়: ১২:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আর্জেন্টিনার সেমিফাইনাল জয়ের আনন্দ উদ্‌যাপনের দৃশ্য ভিডিও করতে গিয়ে নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম দীপ্ত চৌধুরী (২৪)। তিনি নেত্রকোণা সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি নেত্রকোণা শহরের মালনী রোড এলাকায়। তিনি ওই এলাকার বাসিন্দা বাদল চৌধুরীর ছেলে।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখতে বন্ধুদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যান দীপ্ত। ম্যাচ শেষে আর্জেন্টিনার জয়ে সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস শুরু হয়। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে তিনি একটি দ্বিতল ভবনের ছাদে ওঠেন।

ভিডিও ধারণের সময় অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় দীপ্তকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

তরুণ এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত