Dhaka ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্বাস্থ্য ও শিক্ষাকে গুরুত্ব দিয়ে মাস্টার প্ল্যান করতে হবে ভুয়া প্রেস কার্ডের অভিযোগ: সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ ঝিনাইদহে বাস টার্মিনাল থেকে ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার কেন্দুয়ায় ৩২ কাঠা জমি চাষাবাদে বাধার অভিযোগ ‘অথর অব দ্য ইয়ার ২০২৬’ পুরস্কারের জন্য নির্বাচিত ড. মহসিন আলী তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা ঝিনাইদহে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ৮ সুন্দরগঞ্জে ২ কোটি ১৫ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অভিযোগকারীকে হুমকি মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বালিতে দুর্ঘটনায় আহত নুসরাত, মুম্বাইয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি

  • Reporter Name
  • সময়: ০৬:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২৯ Time View

ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চিড় ধরেছে বলিউড অভিনেত্রী নুসরাত বারুচার। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে নেওয়া হয়েছে। সেখানে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছে অভিনেত্রীর টিম।

কাজের প্রয়োজনে বালিতে গিয়েছিলেন নুসরাত। পরে সেখানে কাজের পাশাপাশি ছুটিও কাটানোর পরিকল্পনা ছিল তাঁর। তবে দুর্ঘটনার পর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর উন্নত চিকিৎসার জন্য মুম্বাইয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

নুসরাতের টিম জানিয়েছে, বর্তমানে তাঁর চিকিৎসাই সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে অভিনেত্রীর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তাঁর সুস্থতার বিষয়ে পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে বলেও টিমের পক্ষ থেকে বলা হয়েছে।

এর আগে ‘আকেলি’ ও ‘ছোরি ২’ সিনেমার শুটিংয়েও আহত হয়েছিলেন নুসরাত। এবারও দুর্ঘটনার কারণে তাঁর আগামী কয়েক সপ্তাহের কাজের সূচি প্রভাবিত হতে পারে বলে জানা গেছে।

কাজের দিক থেকে নুসরাতকে সম্প্রতি টাইগার শ্রফ অভিনীত একটি নতুন অ্যাকশন সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে। ‘প্যায়ার কা পঞ্চনামা’, ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘ড্রিম গার্ল’ ও ‘ছোরি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  জাহিদ হাসানকে ‘বাবা’ ডেকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহর
Tag :
জনপ্রিয় নিউজ

স্বাস্থ্য ও শিক্ষাকে গুরুত্ব দিয়ে মাস্টার প্ল্যান করতে হবে

বালিতে দুর্ঘটনায় আহত নুসরাত, মুম্বাইয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি

সময়: ০৬:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬