Dhaka ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
লালমনিরহাট সদরে প্রকল্পের রক্ষক যখন ভক্ষক, পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রোহিঙ্গা সংকট ছাড়িয়েছে মানবিকতার গণ্ডি, যুক্ত হয়েছে নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিদেশে পালানোর আশঙ্কা, যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা সংবিধানে নিশ্চিত করা হবে চাঁদা না পেয়ে পিস্তল তাক, পরে তিন রাউন্ড ফাঁকা গুলি বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি,দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা খুলনায় তিন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা মসজিদের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ সংসদীয় কমিটির শিমু হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য, আত্মপক্ষ শুনানি ২৬ অক্টোবর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  • Reporter Name
  • সময়: ০৮:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২২ Time View

আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলার চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেতুলতলা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর ও শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হারুণ অর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মকবুলার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক এবং তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষক সোহরাব আলীসহ বিভিন্ন শিক্ষক।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, গুণগত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষকদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা
Tag :
জনপ্রিয় নিউজ

লালমনিরহাট সদরে প্রকল্পের রক্ষক যখন ভক্ষক, পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সময়: ০৮:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলার চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেতুলতলা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর ও শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হারুণ অর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মকবুলার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক এবং তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষক সোহরাব আলীসহ বিভিন্ন শিক্ষক।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, গুণগত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষকদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা