Dhaka ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১,
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • সময়: ১০:৫১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৫ Time View

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ

চট্টগ্রামের চন্দনাইশে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, একটি গবাদিপশু ও আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের সময় দুপুর প্রায় দেড়টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মুন্সিভিটা এলাকার সামশুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সংবাদকর্মী মোহাম্মদ আজিমুশ শানুল হক দস্তগীর জানান, দুপুরে পুরুষেরা যখন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে ছিলেন, তখন হঠাৎ সামশুল ইসলামের টিনের বেড়া ও ছাউনিযুক্ত ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুনে সামশুল ইসলাম ও তাঁর দুই ছেলে মহিউদ্দিন এবং জহির উদ্দিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘর থেকে কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে সামশুল ইসলামের নগদ ৫ হাজার টাকা, বড় ছেলে মহিউদ্দিনের ৩০ হাজার টাকা এবং ছোট ছেলে জহির উদ্দিনের মেয়ের চিকিৎসার জন্য ঘরে রাখা ৫০ হাজার টাকা পুড়ে যায়। এই ছাড়া দুই ভরি স্বর্ণালঙ্কার, ঘরের যাবতীয় আসবাবপত্র এবং একটি গরু আগুনে মারাত্মকভাবে দগ্ধ হয়। ক্ষতিগ্রস্তদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সামশুল ইসলামের ছোট ছেলে জহির উদ্দিন বলেন, “আমরা সবাই মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। এ সময় ঘরের বাইরে আমার স্ত্রী রান্না করছিলেন। হঠাৎ ঘরে আগুন ধরে সবকিছু মুহূর্তেই শেষ হয়ে যায়। অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য আগামী সপ্তাহে ঢাকা নিয়ে যাওয়ার কথা ছিল, সে জন্য জমানো ৫০ হাজার টাকাসহ সব সহায়-সম্বল শেষ হয়ে গেল।”
এ বিষয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ইনচার্জ কামরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে বসতঘরের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিরূপণ করা গেছে।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত
Tag :
জনপ্রিয় নিউজ

চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত

চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি

সময়: ১০:৫১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ

চট্টগ্রামের চন্দনাইশে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, একটি গবাদিপশু ও আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের সময় দুপুর প্রায় দেড়টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মুন্সিভিটা এলাকার সামশুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সংবাদকর্মী মোহাম্মদ আজিমুশ শানুল হক দস্তগীর জানান, দুপুরে পুরুষেরা যখন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে ছিলেন, তখন হঠাৎ সামশুল ইসলামের টিনের বেড়া ও ছাউনিযুক্ত ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুনে সামশুল ইসলাম ও তাঁর দুই ছেলে মহিউদ্দিন এবং জহির উদ্দিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘর থেকে কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে সামশুল ইসলামের নগদ ৫ হাজার টাকা, বড় ছেলে মহিউদ্দিনের ৩০ হাজার টাকা এবং ছোট ছেলে জহির উদ্দিনের মেয়ের চিকিৎসার জন্য ঘরে রাখা ৫০ হাজার টাকা পুড়ে যায়। এই ছাড়া দুই ভরি স্বর্ণালঙ্কার, ঘরের যাবতীয় আসবাবপত্র এবং একটি গরু আগুনে মারাত্মকভাবে দগ্ধ হয়। ক্ষতিগ্রস্তদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সামশুল ইসলামের ছোট ছেলে জহির উদ্দিন বলেন, “আমরা সবাই মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। এ সময় ঘরের বাইরে আমার স্ত্রী রান্না করছিলেন। হঠাৎ ঘরে আগুন ধরে সবকিছু মুহূর্তেই শেষ হয়ে যায়। অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য আগামী সপ্তাহে ঢাকা নিয়ে যাওয়ার কথা ছিল, সে জন্য জমানো ৫০ হাজার টাকাসহ সব সহায়-সম্বল শেষ হয়ে গেল।”
এ বিষয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের ইনচার্জ কামরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে বসতঘরের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিরূপণ করা গেছে।

আরও পড়ুনঃ  বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ-এর পক্ষ থেকে হুইপ জি কে গউছ-কে ফুলেল শুভেচ্ছা