
রিয়াজুল হক সাগর, র্ংপুর।
রংপুর মহানগরীর ৮নং ওয়ার্ডের চাুঁন্দকুটি সৎবাজার এলাকায় ৮০ বছরের বৃদ্ধ কতৃক ১৭ বছরের প্রতিবন্ধী যুবক বলাৎকারের শিকার হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায় সৎবারের সোনা মিয়ার প্রতিবন্ধী ছেলে হৃদয় মিয়া( ১৭) প্রতিদিনের মত করে বাজার থেকে আসার সময় আব্দুল মতিন মিয়া (৮০) হৃদয় কে ফুসলিয়ে ডেকে নিয়ে ফাঁকা জায়গায় বলৎকার করে। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনার সাথে জরিত ব্যাক্তি আব্দুল মতিনকে তুলে নিয়ে মারধর করেন ভিকটিমের পরিবার। এতে আব্দুল মতিন গুরুতর আহত হন। পরে পরিস্থিতির অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় হারাগাছ থানায় সংবাদ দেয়া হলে দ্রুত সমাধানের আশ্বাস দেন তারা।
Reporter Name 






















