Dhaka ০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত: আত্মশুদ্ধি ও মৈত্রীর বাণীতে আলোকিত বৌদ্ধ বিহারসমূহ অক্টোবরের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স ২৬ হাজার ৪১১ কোটি টাকা রাষ্ট্রীয় সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ  ছাত্রদল নেতা গ্রেপ্তার “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ড ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন বিশ্বম্ভরপুরে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা নিল সাযুক সংঘ ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার ডিমলা উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত)আহবায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অক্টোবরের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স ২৬ হাজার ৪১১ কোটি টাকা

  • Reporter Name
  • সময়: ০২:১৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৫ Time View

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪১১ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা ৫৯ পয়সা বিনিময় হার ধরে রেমিট্যান্সের টাকার অঙ্ক হিসাব করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী, ওই অর্থের পরিমাণ ছিল প্রায় ২৪ হাজার ৭৪৩ কোটি টাকা। চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়ে দাঁড়িয়েছে ২১৩ কোটি ৭০ লাখ ডলারে।

শেষ ছয় দিনে এসেছে ৩ হাজার ৬৩৩ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছয় দিনে প্রবাসীরা দেশে ২৯ কোটি ৪০ লাখ ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৬৩৩ কোটি টাকা।

অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহ বেড়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৩২ হাজার ৬০০ কোটি টাকা।

অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার, যার পরিমাণ ছিল প্রায় ১ লাখ ১৮ হাজার ৪৯৮ কোটি টাকা।

তুলনামূলক হিসাবে, চলতি অর্থবছরের শুরু থেকে ২৪ অক্টোবর পর্যন্ত গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।

প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  আমরাও একদিন মরে যাব!
Tag :
জনপ্রিয় নিউজ

শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত: আত্মশুদ্ধি ও মৈত্রীর বাণীতে আলোকিত বৌদ্ধ বিহারসমূহ

অক্টোবরের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স ২৬ হাজার ৪১১ কোটি টাকা

সময়: ০২:১৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪১১ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা ৫৯ পয়সা বিনিময় হার ধরে রেমিট্যান্সের টাকার অঙ্ক হিসাব করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী, ওই অর্থের পরিমাণ ছিল প্রায় ২৪ হাজার ৭৪৩ কোটি টাকা। চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়ে দাঁড়িয়েছে ২১৩ কোটি ৭০ লাখ ডলারে।

শেষ ছয় দিনে এসেছে ৩ হাজার ৬৩৩ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছয় দিনে প্রবাসীরা দেশে ২৯ কোটি ৪০ লাখ ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৬৩৩ কোটি টাকা।

অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহ বেড়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৩২ হাজার ৬০০ কোটি টাকা।

অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার, যার পরিমাণ ছিল প্রায় ১ লাখ ১৮ হাজার ৪৯৮ কোটি টাকা।

তুলনামূলক হিসাবে, চলতি অর্থবছরের শুরু থেকে ২৪ অক্টোবর পর্যন্ত গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।

প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  নরসিংদীর পলাশে ১২ বছরের সিফাত নিখোঁজ, সন্ধান চায় পরিবার