বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার ২০ দিনের সফরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও সৌদি আরব যাচ্ছেন।
১৩ সেপ্টেম্বর (রবিবার) রাত ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে রওনা হবেন।
এ উপলক্ষে প্রবাসী ও নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা ও দোয়া কামনা করেছেন।
প্রিয় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) এলাকাবাসী, ইনশাআল্লাহ ২০ দিনের সফরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও সৌদি আরব যাচ্ছি।
তিনি আরও জানান, সফরকালীন সময়ে সবার সঙ্গে সরাসরি যোগাযোগ ও সাক্ষাৎ সীমিত হতে পারে। এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
বার্তায় তিনি বলেন, “আপনাদের কাছে বিশেষভাবে দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন আমাদের সফরকে সর্বাঙ্গীন সুন্দর, নিরাপদ ও কল্যাণময় করেন।”
জরুরি প্রয়োজনে মেসেঞ্জার বা ইমুতে যোগাযোগ বা মেসেজ দেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
সফর বিষয়ে ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের ৩০ জন এমপি ও তার সহধর্মিণীদের নিয়ে।
ওয়ামি (WAMY) হলো ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (World Assembly of Muslim Youth)-এর সংক্ষিপ্ত রূপ, যা সৌদি আরবভিত্তিক একটি আন্তর্জাতিক ইসলামী যুব ও দাতব্য সংস্থা। সংস্থাটি ভ্রমণের যাবতীয় খরচ বহন করবেন।
Reporter Name 




























