Dhaka ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
২০০ শয্যা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব,ক্ষোভে ফুঁসছে রংপুর বিভাগ রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৩ শ্রমিক নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস র‍্যালি ও আলোচনা সভা বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন” নতুন ভিসি অবরুদ্ধ, চুয়েটের ২১ দিনের ছাত্র আন্দোলনের নতুন সংকট গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ!! সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ

  • Reporter Name
  • সময়: ০৯:১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১৭ Time View

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৪৯টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় আলোচনা করা হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদার, কালিয়াকৈর পল্লী বিদ্যুতের ডিজিএম শাহারুল ইসলাম, উপজেলা বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানি, নিখিল চন্দ্র দাস, দেবদুলাল ও পলাশ সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় উপজেলার ১৪৯টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক নিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা বলেন, প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখা, নারী ও শিশুদের বিশেষ সুরক্ষা, অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন

তিনি আরও বলেন, পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, আয়োজক এবং স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় নিউজ

২০০ শয্যা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব,ক্ষোভে ফুঁসছে রংপুর বিভাগ

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ

সময়: ০৯:১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৪৯টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় আলোচনা করা হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদার, কালিয়াকৈর পল্লী বিদ্যুতের ডিজিএম শাহারুল ইসলাম, উপজেলা বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানি, নিখিল চন্দ্র দাস, দেবদুলাল ও পলাশ সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় উপজেলার ১৪৯টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক নিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা বলেন, প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখা, নারী ও শিশুদের বিশেষ সুরক্ষা, অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা