Dhaka ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত: আত্মশুদ্ধি ও মৈত্রীর বাণীতে আলোকিত বৌদ্ধ বিহারসমূহ অক্টোবরের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স ২৬ হাজার ৪১১ কোটি টাকা রাষ্ট্রীয় সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ  ছাত্রদল নেতা গ্রেপ্তার “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ড ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন বিশ্বম্ভরপুরে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা নিল সাযুক সংঘ ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার ডিমলা উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত)আহবায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র তিন সহযোগী গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ০৭:১৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৫৪ Time View

শাব্বির আহমদ,
স্টাফ রিপোর্টার, খুলনা


খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘গ্রেনেড বাবু’র তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ। তারা একটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) খুলনা সদর থানার এসআই (নিরস্ত্র) মো. গোলাম মোস্তফার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শেখ আসাদুজ্জামান মিথুন (২৮), নগরীর ৩ নম্বর কাশেম সড়কের বাসিন্দা; মো. টিপু হাওলাদার (২৯), সোনাডাঙ্গা থানার বসুপাড়া এতিমখানা মোড় এলাকার বাসিন্দা; এবং মো. এনামুল হক ইমন (২০), খালিশপুর থানার পলিটেকনিক কলেজ রোড এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, তারা খুলনা সদর থানার মামলা নং-২৯ (তারিখ: ২২ জুলাই ২০২৬), পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারার এজাহারভুক্ত আসামি। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীতে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

থানার রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, শেখ আসাদুজ্জামান মিথুনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, চুরি ও প্রতারণাসহ একাধিক মামলার তথ্য রয়েছে। মো. টিপু হাওলাদারের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। এছাড়া মো. এনামুল হক ইমনের বিরুদ্ধে একটি সামারি ট্রায়ালের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

বিঃদ্রঃ ‘শীর্ষ সন্ত্রাসী’ বা ‘গ্রেনেড বাবু’র সহযোগী—এ ধরনের পরিচয় পুলিশের বক্তব্য ও মামলার তথ্যের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।

আরও পড়ুনঃ  ছিনতাইকারীর টানে চলন্ত সিএনজি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু, ছেলের বাড়ি যাওয়া হলো না
Tag :
জনপ্রিয় নিউজ

শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত: আত্মশুদ্ধি ও মৈত্রীর বাণীতে আলোকিত বৌদ্ধ বিহারসমূহ

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র তিন সহযোগী গ্রেপ্তার

সময়: ০৭:১৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

শাব্বির আহমদ,
স্টাফ রিপোর্টার, খুলনা


খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘গ্রেনেড বাবু’র তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ। তারা একটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) খুলনা সদর থানার এসআই (নিরস্ত্র) মো. গোলাম মোস্তফার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শেখ আসাদুজ্জামান মিথুন (২৮), নগরীর ৩ নম্বর কাশেম সড়কের বাসিন্দা; মো. টিপু হাওলাদার (২৯), সোনাডাঙ্গা থানার বসুপাড়া এতিমখানা মোড় এলাকার বাসিন্দা; এবং মো. এনামুল হক ইমন (২০), খালিশপুর থানার পলিটেকনিক কলেজ রোড এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, তারা খুলনা সদর থানার মামলা নং-২৯ (তারিখ: ২২ জুলাই ২০২৬), পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারার এজাহারভুক্ত আসামি। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীতে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

থানার রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, শেখ আসাদুজ্জামান মিথুনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, চুরি ও প্রতারণাসহ একাধিক মামলার তথ্য রয়েছে। মো. টিপু হাওলাদারের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। এছাড়া মো. এনামুল হক ইমনের বিরুদ্ধে একটি সামারি ট্রায়ালের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

বিঃদ্রঃ ‘শীর্ষ সন্ত্রাসী’ বা ‘গ্রেনেড বাবু’র সহযোগী—এ ধরনের পরিচয় পুলিশের বক্তব্য ও মামলার তথ্যের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ, আটক ২