Dhaka ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে গ্রাহকরা কাউখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ তাহিরপুরে হযরত শাহ আরেফিন আস্থানা কমিটির সদস্য সচিবকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক আলম সাব্বির হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা শীলখালী চেকপোস্টে পিকআপে ৪৬ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৬:০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৮ Time View

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রান্তিক কৃষক-কৃষাণীদের উৎপাদিত কৃষিপণ্য ও আধুনিক কৃষিযন্ত্র ঘুরে দেখেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈম এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সভাপতিত্বে ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, লেবু ও হাইব্রিড মরিচের চারা, বিভিন্ন ফলদ ও বনজ চারা এবং প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকির মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, বিএনপি নেতা আশরাফ উজ্জামান এবং প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিলটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও স্বাবলম্বী করতে সরকার বিনামূল্যে কৃষি প্রণোদনা ও উপকরণ বিতরণ অব্যাহত রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, এসব সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রণোদনাপ্রাপ্ত কৃষকদের কার্যক্রম উপজেলা কৃষি অফিসের মাধ্যমে নিয়মিত তদারকি করা হবে বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ  ফল চাষ ও বারো মাস সংরক্ষণের আহ্বানে খুলনায় শুরু জেলা ফল মেলা-২০২৬
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত

গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

সময়: ০৬:০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রান্তিক কৃষক-কৃষাণীদের উৎপাদিত কৃষিপণ্য ও আধুনিক কৃষিযন্ত্র ঘুরে দেখেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈম এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সভাপতিত্বে ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, লেবু ও হাইব্রিড মরিচের চারা, বিভিন্ন ফলদ ও বনজ চারা এবং প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকির মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, বিএনপি নেতা আশরাফ উজ্জামান এবং প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিলটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও স্বাবলম্বী করতে সরকার বিনামূল্যে কৃষি প্রণোদনা ও উপকরণ বিতরণ অব্যাহত রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, এসব সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রণোদনাপ্রাপ্ত কৃষকদের কার্যক্রম উপজেলা কৃষি অফিসের মাধ্যমে নিয়মিত তদারকি করা হবে বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ  আম বাণিজ্যে গতি আনতে রাজশাহীতে শনিবারও খোলা থাকবে ব্যাংকের শাখা