Dhaka ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও পথসভা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ১ গোবিন্দগঞ্জে ৫৪ লাখ টাকার সড়ক সংস্কার, বছর না যেতেই ধস চট্টগ্রাম নগরীর খাল-ছড়া দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র কে এই সারওয়ার আলম? দক্ষিণ রাউজানে শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের ভারতীয় স্বজনদের সহযোগিতায় কুমিল্লার চিওড়া থানার চৌধুরী পরিবারের ব্যাভিচারী মা ও হ্যাকার ছেলেদের বিকৃত যৌনাচার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রাম নগরীর খাল-ছড়া দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র

  • Reporter Name
  • সময়: ০৯:১৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫ Time View

চট্টগ্রাম নগরীর খাল ও ছড়া দখল করে রাখা অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি সতর্ক করে বলেন, দখলদাররা নিজ উদ্যোগে জায়গা না ছাড়লে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৪ জুন) সকালে নগরীর দক্ষিণ পাহাড়তলী এলাকার ১ নম্বর ওয়ার্ডে ঢুলুনিয়া ঢালা ছড়া, খাগড়িয়া ছড়া ও খোশাল শাহ ছড়ার পুনঃখনন কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতা কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক জলপ্রবাহ সচল রাখতে খাল-ছড়া উদ্ধার ও পুনঃখনন অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের দখল ও দূষণের কারণে এসব জলাধারের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতা পরিস্থিতি আরও জটিল হয়েছে।

তিনি জানান, বিভিন্ন স্থানে খালের ওপর নির্মিত অবকাঠামো ও স্ল্যাব পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কাজে বাধা সৃষ্টি করছে। এসব বাধা দূর করে খালগুলোকে সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, ওয়ার্ডভিত্তিক জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে পরিকল্পিতভাবে কাজ চলছে। নগরীর ৪০টি খালের উন্নয়ন পরিকল্পনা (ডিপিপি) প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। এর আওতায় খাগড়িয়া ছড়া ও খোশাল শাহ ছড়াসহ গুরুত্বপূর্ণ জলাধারগুলো অন্তর্ভুক্ত থাকবে।

তিনি বলেন, খালের গভীরতা বৃদ্ধি, রিটেইনিং ওয়াল নির্মাণ, অবৈধ দখল উচ্ছেদ এবং আধুনিক ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি হালদা নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হবে।

স্থানীয়দের সহযোগিতা কামনা করে মেয়র বলেন, চলমান উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে এলাকাবাসীর অংশগ্রহণ প্রয়োজন। একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি

চট্টগ্রাম নগরীর খাল-ছড়া দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র

সময়: ০৯:১৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

চট্টগ্রাম নগরীর খাল ও ছড়া দখল করে রাখা অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি সতর্ক করে বলেন, দখলদাররা নিজ উদ্যোগে জায়গা না ছাড়লে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৪ জুন) সকালে নগরীর দক্ষিণ পাহাড়তলী এলাকার ১ নম্বর ওয়ার্ডে ঢুলুনিয়া ঢালা ছড়া, খাগড়িয়া ছড়া ও খোশাল শাহ ছড়ার পুনঃখনন কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতা কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক জলপ্রবাহ সচল রাখতে খাল-ছড়া উদ্ধার ও পুনঃখনন অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের দখল ও দূষণের কারণে এসব জলাধারের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতা পরিস্থিতি আরও জটিল হয়েছে।

তিনি জানান, বিভিন্ন স্থানে খালের ওপর নির্মিত অবকাঠামো ও স্ল্যাব পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ কাজে বাধা সৃষ্টি করছে। এসব বাধা দূর করে খালগুলোকে সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, ওয়ার্ডভিত্তিক জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে পরিকল্পিতভাবে কাজ চলছে। নগরীর ৪০টি খালের উন্নয়ন পরিকল্পনা (ডিপিপি) প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। এর আওতায় খাগড়িয়া ছড়া ও খোশাল শাহ ছড়াসহ গুরুত্বপূর্ণ জলাধারগুলো অন্তর্ভুক্ত থাকবে।

তিনি বলেন, খালের গভীরতা বৃদ্ধি, রিটেইনিং ওয়াল নির্মাণ, অবৈধ দখল উচ্ছেদ এবং আধুনিক ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি হালদা নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হবে।

স্থানীয়দের সহযোগিতা কামনা করে মেয়র বলেন, চলমান উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে এলাকাবাসীর অংশগ্রহণ প্রয়োজন। একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর