Dhaka ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও পথসভা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ১ গোবিন্দগঞ্জে ৫৪ লাখ টাকার সড়ক সংস্কার, বছর না যেতেই ধস চট্টগ্রাম নগরীর খাল-ছড়া দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র কে এই সারওয়ার আলম? দক্ষিণ রাউজানে শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের ভারতীয় স্বজনদের সহযোগিতায় কুমিল্লার চিওড়া থানার চৌধুরী পরিবারের ব্যাভিচারী মা ও হ্যাকার ছেলেদের বিকৃত যৌনাচার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দক্ষিণ রাউজানে শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৪ Time View

মিলন বৈদ্য শুভ | রাউজান (প্রতিনিধি)

চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে প্রথমবারের মতো দিনব্যাপী শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।

মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে বুধবার (২৪ জুন) আয়োজিত এ পূজাকে ঘিরে পুরো মন্দির প্রাঙ্গণ ধর্মীয় ও ভক্তিমূলক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও গঙ্গা আহ্বানের মধ্য দিয়ে। এরপর শ্রীশ্রী মা গঙ্গা পূজা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, সমবেত প্রার্থনা, রাজভোগ নিবেদন, ভোগ আরতি, নামকীর্তন এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে গীতা পাঠ শুরু হয়। দুপুর ১টা ২৫ মিনিটে সমবেত নামকীর্তন অনুষ্ঠিত হয় এবং ১টা ৪৫ মিনিটে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকেল ৩টায় গীতা পাঠের পূর্ণাহুতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

গীতাপাঠ পরিবেশন করে টিম শ্যামা। গীতাপাঠক হিসেবে দায়িত্ব পালন করেন সাগর মহাজন, যিনি শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির গীতা শিক্ষা নিকেতন-এর পরিচালক ও প্রশিক্ষক।

অনুষ্ঠানে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ ভক্তের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি দোলন কৃষ্ণ ঘোষ, সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), অর্থ সম্পাদক সমীর চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক টিটু তালুকদারসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, প্রথমবারের মতো অনুষ্ঠিত এই শ্রীশ্রী মা গঙ্গা পূজা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে এবং ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পূজা, নামকীর্তন ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  চন্দনাইশে বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় নিউজ

আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি

দক্ষিণ রাউজানে শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত

সময়: ০৯:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

মিলন বৈদ্য শুভ | রাউজান (প্রতিনিধি)

চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে প্রথমবারের মতো দিনব্যাপী শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।

মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে বুধবার (২৪ জুন) আয়োজিত এ পূজাকে ঘিরে পুরো মন্দির প্রাঙ্গণ ধর্মীয় ও ভক্তিমূলক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও গঙ্গা আহ্বানের মধ্য দিয়ে। এরপর শ্রীশ্রী মা গঙ্গা পূজা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, সমবেত প্রার্থনা, রাজভোগ নিবেদন, ভোগ আরতি, নামকীর্তন এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে গীতা পাঠ শুরু হয়। দুপুর ১টা ২৫ মিনিটে সমবেত নামকীর্তন অনুষ্ঠিত হয় এবং ১টা ৪৫ মিনিটে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকেল ৩টায় গীতা পাঠের পূর্ণাহুতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

গীতাপাঠ পরিবেশন করে টিম শ্যামা। গীতাপাঠক হিসেবে দায়িত্ব পালন করেন সাগর মহাজন, যিনি শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির গীতা শিক্ষা নিকেতন-এর পরিচালক ও প্রশিক্ষক।

অনুষ্ঠানে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ ভক্তের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি দোলন কৃষ্ণ ঘোষ, সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), অর্থ সম্পাদক সমীর চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক টিটু তালুকদারসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান, প্রথমবারের মতো অনুষ্ঠিত এই শ্রীশ্রী মা গঙ্গা পূজা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে এবং ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পূজা, নামকীর্তন ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  চাঁদপুরে সাহিত্য সম্মেলনে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পেলেন ৫ লেখক