Dhaka ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ জাহাজভাঙা শিল্পে নিরাপত্তাহীনতা রয়ে গেছে ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে এক অনন্য পথিকৃৎ: হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান সমাজ ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “ইসলামিক সেবক সম্মাননা” পেলেন মাওলানা মুহাম্মদ রজীবুল হক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে স্বীকৃত জুলাইযোদ্ধা তামিমের ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা, তরুন সমাজে তীব্র প্রতিক্রিয়া

  • Reporter Name
  • সময়: ০৪:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৮৫ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

জুলাই আন্দোলনের সম্মুখসারীর যোদ্ধা ও চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্র হোসাইন মোহাম্মদ তামিম প্রকাশ ওরফে তামিম মির্জার ওপর মুখোশধারী একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। এতে তিনি আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর প্রবেশমুখ নতুন ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ৫-১০ জনের একটি দল তামিমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

ঘটনার পরপরই তামিম মির্জা ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দেন। নাজুক অবস্থায় তিনি বলেন, “আমাকে মেরে ফেললেও আমি আমার পথ থেকে এক ফোটাও নড়ব না। অসম্ভব বাজেভাবে আমাকে মারধর করা হয়েছে। হয় ছাত্রদল না হয় ছাত্রলীগ নতুন ব্রিজ এলাকায় আমার ওপর হামলা করেছে।”

তিনি আরও বলেন, “আমাকে মেরে ফেললেও আমি দেশের পক্ষে কথা বলা ছাড়ব না।” পরে তাকে দ্রুত চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে চট্টগ্রামের তরুণ সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন এবং নতুন ব্রিজ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জুলাই আন্দোলনের সময় তামিম মির্জার বিভিন্ন মিটিং-মিছিলে অংশগ্রহণের ছবিও শেয়ার করতে দেখা যায়।

জানা গেছে, তামিম মির্জার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জুনাঈদ বলেন, তামিম চট্টগ্রাম সরকারি কলেজের একজন মেধাবী ছাত্র এবং অত্যন্ত সাহসী। বৈষম্যবিরোধী আন্দোলনে তার অবদান সবারই জানা। তার ওপর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক।

এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এক বিবৃতিতে তিনি বলেন, “একজন স্বীকৃত জুলাইযোদ্ধা এমন ন্যাক্কারজনক হামলার শিকার হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”

তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, বড়হাতিয়া ইউনিয়ন আমীর মাওলানা জসিম উদ্দিন।

হামলার শিকার হওয়া তামিমের ছোট চাচা দিদারুল আলম জানান, তামিম হল জুলাই আন্দোলনে সম্মুখসারীর যোদ্ধা। বৈষম্যবিরোধী আন্দোলনে তার অবদান সম্পর্কে সবাই অবগত। তার ওপর এভাবে হামলা করা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে সর্বশেষ আপডেট সিএমপির বাকলিয়া থানার ওসির নাম্বারে একাধিকবার কল করা হলেও কল রিসিভ না করায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

Tag :

চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ

চট্টগ্রামে স্বীকৃত জুলাইযোদ্ধা তামিমের ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা, তরুন সমাজে তীব্র প্রতিক্রিয়া

সময়: ০৪:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬