Dhaka ০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কর্ণফুলীর মোহনায় জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাগরিক নিহত ক্রেতা আছে বলেই বাজার টিকে আছে!!! পীরগঞ্জে মাদক কারবারের অদৃশ্য শিকড় সদরপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন চরভদ্রাসন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা চিকিৎসকের সুরক্ষা ও নিরাপদ কর্মস্থলের দাবিতে সুনামগঞ্জে ড্যাবের মানববন্ধন কালীগঞ্জে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন অবশেষে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, স্ত্রী গুরুতর আহত নরসিংদীর শিবপুরে ভূমি সেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চরভদ্রাসন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

  • Reporter Name
  • সময়: ১১:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৮ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব আজাদুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) চরভদ্রাসন অফিসার ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অফিসার ক্লাব, চরভদ্রাসন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে আজাদুর রহমানের কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন।

বক্তারা বলেন, কর্মজীবনে তিনি অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং উপজেলার পল্লী উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জনবান্ধব কর্মকাণ্ড ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের কারণে তিনি সকলের কাছে প্রশংসিত ছিলেন বলেও উল্লেখ করেন তারা।

তারা আরও বলেন, তার কর্মময় জীবন আগামী দিনের কর্মকর্তাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বিদায়ী বক্তব্যে জনাব আজাদুর রহমান চরভদ্রাসনের সকল কর্মকর্তা, সহকর্মী ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “চরভদ্রাসনের মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমি সবসময় স্মরণে রাখব।”

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে কোরবানির হাটের দরপতন, রাজস্ব হারানোর শঙ্কায় চসিক
Tag :
জনপ্রিয় নিউজ

কর্ণফুলীর মোহনায় জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাগরিক নিহত

চরভদ্রাসন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

সময়: ১১:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব আজাদুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) চরভদ্রাসন অফিসার ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অফিসার ক্লাব, চরভদ্রাসন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে আজাদুর রহমানের কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন।

বক্তারা বলেন, কর্মজীবনে তিনি অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং উপজেলার পল্লী উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জনবান্ধব কর্মকাণ্ড ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের কারণে তিনি সকলের কাছে প্রশংসিত ছিলেন বলেও উল্লেখ করেন তারা।

তারা আরও বলেন, তার কর্মময় জীবন আগামী দিনের কর্মকর্তাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বিদায়ী বক্তব্যে জনাব আজাদুর রহমান চরভদ্রাসনের সকল কর্মকর্তা, সহকর্মী ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “চরভদ্রাসনের মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমি সবসময় স্মরণে রাখব।”

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  ফুলতলার উন্নয়নে আরও এক ধাপ অগ্রগতি: HBB করণ প্রকল্পের আওতায় ৩টি গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন