Dhaka ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন আত্রাই রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!! হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চলে গেলেন ছাতকের প্রতিশ্রুতিশীল তরুণ কণ্ঠশিল্পী

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি: না ফেরার দেশে চলে গেলেন সুনামগঞ্জ জেলার ছাতকের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান। সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন –ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আলী ইনসান উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর (ছড়ারপার) গ্রামের বাসিন্দা মো. দুদু মিয়ার পুত্র। সোমবার বিকেল ২টায় ছড়ারপার বালুর মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

তরুণ এ শিল্পীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ছাতকের সংস্কৃতি অঙ্গনে। সংস্কৃতিমনা মানুষজন বলছেন, “আলী ইনসানকে হারিয়ে আমরা হারালাম সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র।”

ছাতকের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখা তার একটি গান স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, যা আজও মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে।

সবসময় হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত আলী ইনসান ছিলেন সংগীতপ্রেমীদের প্রিয় মুখ। তিনি “আমার ময়না টিয়া”, “আমাদের ছাতক শহর”, “পাইয়া নিধি হারালাম”, “ঘুমের ঘরে”, “যে রোগে ধইরাছে মোরে, বাঁচার উপায় নাই”—সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

ছাতকবাসী সম্প্রতি জনপ্রিয় শিল্পী পাগল হাসানকে হারিয়ে শোকাহত ছিল; সেই শোক কাটতে না কাটতেই আরেক তরুণ প্রতিভা আলী ইনসানের মৃত্যুতে আবারও শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকাজুড়ে।

আলী ইনসানের মৃত্যুতে স্থানীয় শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাংবাদিকের সঙ্গেও খারাপ আচরণের অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন

চলে গেলেন ছাতকের প্রতিশ্রুতিশীল তরুণ কণ্ঠশিল্পী

সময়: ১১:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি: না ফেরার দেশে চলে গেলেন সুনামগঞ্জ জেলার ছাতকের উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান। সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন –ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আলী ইনসান উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর (ছড়ারপার) গ্রামের বাসিন্দা মো. দুদু মিয়ার পুত্র। সোমবার বিকেল ২টায় ছড়ারপার বালুর মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

তরুণ এ শিল্পীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ছাতকের সংস্কৃতি অঙ্গনে। সংস্কৃতিমনা মানুষজন বলছেন, “আলী ইনসানকে হারিয়ে আমরা হারালাম সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র।”

ছাতকের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখা তার একটি গান স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, যা আজও মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে।

সবসময় হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত আলী ইনসান ছিলেন সংগীতপ্রেমীদের প্রিয় মুখ। তিনি “আমার ময়না টিয়া”, “আমাদের ছাতক শহর”, “পাইয়া নিধি হারালাম”, “ঘুমের ঘরে”, “যে রোগে ধইরাছে মোরে, বাঁচার উপায় নাই”—সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

ছাতকবাসী সম্প্রতি জনপ্রিয় শিল্পী পাগল হাসানকে হারিয়ে শোকাহত ছিল; সেই শোক কাটতে না কাটতেই আরেক তরুণ প্রতিভা আলী ইনসানের মৃত্যুতে আবারও শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকাজুড়ে।

আলী ইনসানের মৃত্যুতে স্থানীয় শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় আদিবাসী পরিবারের বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ