Dhaka ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাংবাদিকের সঙ্গেও খারাপ আচরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নবীগঞ্জ (হবিগঞ্জ):

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী সুয়েব মিয়ার বিরুদ্ধে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর অভিভাবক নূর মিয়া নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ জুন বিদ্যালয়ের বারান্দায় এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করেন দপ্তরি সুয়েব মিয়া। এতে শিশুটির পিঠ, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্ত দপ্তরি সাংবাদিকদের সঙ্গেও খারাপ আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত দপ্তরির বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ নতুন নয়। তিনি প্রায়ই কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ রয়েছে। একাধিকবার সতর্ক করা হলেও তিনি আচরণ পরিবর্তন করেননি বলে জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শিক্ষার্থীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।

অভিভাবক নূর মিয়া বলেন, তার সন্তান বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে এলাকাবাসী ও সচেতন মহল বিদ্যালয়গুলোর দপ্তরি ও সংশ্লিষ্ট কর্মীদের ওপর যথাযথ নজরদারি ও নির্দেশনা জোরদারের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

আরও পড়ুনঃ  বকশীগঞ্জে মাটি কাটার অভিযোগে দুটি ভেকুর ব্যাটারি জব্দ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাংবাদিকের সঙ্গেও খারাপ আচরণের অভিযোগ

সময়: ১০:১৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬