Dhaka ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আমান উল্লাহ আমানের সঙ্গে সাভার পৌর শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ, মাঠে থাকার আহ্বান এইচএসসি পুনর্নিরীক্ষণে পাস করলেন আরও ৫ হাজার ৫৪৮ জন, জিপিএ-৫ পেলেন ১ হাজার ৬০০ সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উদযাপন মুক্ত আলোচনা, সম্মাননা পদক ও পুরস্কার বিতরণীতে সাংবাদিক-লেখকদের মিলনমেলা শ্যামনগরে ২০২৬- ২৭ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ক্রীড়াচর্চার বিকল্প নেই, খেলোয়াড়দের সাফল্য পুরো জেলার গর্ব: জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আলাউর রাহমান, সম্পাদক কে.এম শহীদুল ইসলাম, সাংগঠনিক মিজানুর রহমান তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দিনাজপুর ইনস্টিটিউটের ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৩১৬ Time View

মো:মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি:

২৫ মে রবিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ইনস্টিটিউট কার্যালয়ের হলরুমে।

দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে স্বাগত এবং ১ মাসব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যাপক কর্মসূচী তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তী। কর্মসূচীর মধ্যে রয়েছে উদ্বোধন পর্বে- বিশাল সাজসজ্জাসহ বর্ণাঢ্য র‌্যালী। পর্যায়ক্রমে চলবে চিত্রাংকন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, টেবিল টেনিস প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতা, দাবা ও কেরাম প্রতিযোগিতা, গান ও নৃত্য প্রতিযোগিতা, হ্যান্ডবল প্রতিযোগিতা এবং গুনিজন সংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। এছাড়া দিনাজপুর ইনস্টিটিউটের কার্যক্রম তুলে দরে একটি বর্ণাঢ্য সবিনিয়র প্রকাশ করা হবে। কর্মসূচীর উপর মতামত দিয়ে বক্তব্য রাখেন আজীবন সদস্য রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সরদার সফিউল আলম বুলবুল, খন্দকার আরিফুজ্জামান নাঈম, মোঃ নাজমুল হক, প্রকৌঃ মহিউদ্দিন আলমগীর, মোঃ আতিকুর রহমান নিউ, রণজিৎ কুমার সিংহ, আবুল কালাম আজাদ, শাহ্ রেজাউর রহমান হিরু, মোঃ কাইয়ুম দীলিপ, আহমদ শফি রুবেল, একেএম মেহেরুল্লাহ বাদল, মোঃ শামীম কবীর অপু, সমিরন কুমার ঘোষ, সামসুজ্জামান চৌধুরী বাবু ও আক্তার ইমাম সোহেল আনোয়ার ডিয়ার। সভাপতির বক্তব্যে দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ বলেন, ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান দিনাজপুর জেলায় আলোড়ন সৃষ্টি করবে বলে আমাদের বিশ্বাস। সদস্যদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে এবং প্রত্যেক খেলায় অংশগ্রহণকারীদের এন্ট্রি ফি জমা দিতে হবে। এছাড়া র‌্যালীতে অংশগ্রহণকারী প্রতিটি সদস্যকে গেঞ্জি, ক্যাপ, ব্যাগ, নাস্তা, রাতে আপ্যায়ন ও একটি করে প্রকাশিত সবিনিয়র প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  কর্মই মানুষের প্রকৃত পরিচয় কথার চেয়ে সততা, দায়িত্ববোধ ও কাজের মধ্যেই ফুটে ওঠে মানুষের মূল্য
Tag :
জনপ্রিয় নিউজ

আমান উল্লাহ আমানের সঙ্গে সাভার পৌর শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ, মাঠে থাকার আহ্বান

দিনাজপুর ইনস্টিটিউটের ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সময়: ০৯:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫