Dhaka ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন আত্রাই রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!! হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী উদযাপন: ২ নভেম্বর

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ নিউইয়র্ক থেকে, 

নিউইয়র্কের টেরেস অন দা পার্কে আগামী রবিবার, ২ নভেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। এ উপলক্ষে সোসাইটির বর্তমান কার্যকরী কমিটি বেশ কয়েকটি সভা করেছে। এসব সভায় সুবর্ণজয়ন্তীর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের সুবিধার্থে গঠিত হয়েছে উদযাপন কমিটি।

সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে থাকছে:

• স্মরণসভা ও দোয়া মাহফিল ।

• রক্তদান কর্মসূচি ।

• কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময় ।

• মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ।

• আলোচনা সভা।

• ঐতিহ্য প্রদর্শনী ।

• নতুন প্রজন্মের পরিবেশনা ।

• প্রবাসে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা।

• সাংস্কৃতিক অনুষ্ঠান।

• বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ, যেখানে সংগঠনের ইতিহাস,     সংগ্রাম ও সাফল্যের দলিল সংরক্ষিত থাকবে।

সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, “আমরা একটি নিজস্ব ভবনের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি বাস্তবায়িত হলে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য এটি হবে একটি স্থায়ী ঠিকানা যেখানে তারা একত্রিত হবে, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকবে এবং বাংলাদেশি পরিচয়ের শিকড়কে আরও দৃঢ় করবে। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আমাদের ইশতেহারে থাকা এ প্রতিশ্রুতি পূরণের ঘোষণা দেওয়া হবে। প্রবাসী বাংলাদেশীদের ভোটার আইডি করার প্রতিশ্রুতিও বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় পূরণের পথে।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, “সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করব। নতুন প্রজন্মের সঙ্গে একটি সেমিনারের আয়োজন থাকবে, যেখানে তারা বাংলাদেশী চেতনা ধারণ করে কমিউনিটিকে এগিয়ে নেওয়ার জন্য তাদের ধারণা প্রকাশ করবে।”

উল্লেখ্য, ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিতব্য সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অনলাইনে ৫০ ডলার ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। টেরেস অন দা পার্কের ১,০০০ আসনের হলরুমে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনার সুবিধার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  উদ্বোধনের এক বছরেও চালু হয়নি বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন ভূমি অফিস

সংগঠনের ইতিহাস:
প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে ১৯৭৫ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ সোসাইটি ইনক প্রতিষ্ঠিত হয়। নিউইয়র্কভিত্তিক এই সংগঠন প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে পরিচিত। এটি উৎসব, সামাজিক সেবা ও ঐক্যের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তথ্য  সূএ: খবর আইবিএননিউজ

Tag :
জনপ্রিয় নিউজ

কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী উদযাপন: ২ নভেম্বর

সময়: ০৫:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ নিউইয়র্ক থেকে, 

নিউইয়র্কের টেরেস অন দা পার্কে আগামী রবিবার, ২ নভেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। এ উপলক্ষে সোসাইটির বর্তমান কার্যকরী কমিটি বেশ কয়েকটি সভা করেছে। এসব সভায় সুবর্ণজয়ন্তীর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের সুবিধার্থে গঠিত হয়েছে উদযাপন কমিটি।

সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে থাকছে:

• স্মরণসভা ও দোয়া মাহফিল ।

• রক্তদান কর্মসূচি ।

• কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময় ।

• মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ।

• আলোচনা সভা।

• ঐতিহ্য প্রদর্শনী ।

• নতুন প্রজন্মের পরিবেশনা ।

• প্রবাসে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা।

• সাংস্কৃতিক অনুষ্ঠান।

• বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ, যেখানে সংগঠনের ইতিহাস,     সংগ্রাম ও সাফল্যের দলিল সংরক্ষিত থাকবে।

সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, “আমরা একটি নিজস্ব ভবনের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি বাস্তবায়িত হলে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য এটি হবে একটি স্থায়ী ঠিকানা যেখানে তারা একত্রিত হবে, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকবে এবং বাংলাদেশি পরিচয়ের শিকড়কে আরও দৃঢ় করবে। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আমাদের ইশতেহারে থাকা এ প্রতিশ্রুতি পূরণের ঘোষণা দেওয়া হবে। প্রবাসী বাংলাদেশীদের ভোটার আইডি করার প্রতিশ্রুতিও বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় পূরণের পথে।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, “সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করব। নতুন প্রজন্মের সঙ্গে একটি সেমিনারের আয়োজন থাকবে, যেখানে তারা বাংলাদেশী চেতনা ধারণ করে কমিউনিটিকে এগিয়ে নেওয়ার জন্য তাদের ধারণা প্রকাশ করবে।”

উল্লেখ্য, ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিতব্য সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অনলাইনে ৫০ ডলার ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। টেরেস অন দা পার্কের ১,০০০ আসনের হলরুমে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনার সুবিধার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী