Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দিনাজপুর বীরগঞ্জে তান্ত্রিক কবিরাজ কে মারপিট এবং প্রস্রাব খাওয়ানোর ঘটনায় থানায় মামলা রুহিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সম্পাদন ও জমি দখলের অভিযোগ তাহিরপুরে খাল ইজারার নামে টাকা আদায়ের অভিযোগ, বৈধতা নিয়ে প্রশ্ন শিবপুরে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও চরভদ্রাসনে ৭ পিস কথিত ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার! কুইন্স লাইব্রেরিতে লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকারের আহ্বান প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

 

সাকিব আহসান পীরগঞ্জ, ঠাকুরগাঁও  প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় ‘কালবেলা’র প্রতিনিধি বাদল হোসেনকে লাঞ্ছিত করা, শহরে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া এবং শান্ত পীরগঞ্জকে অশান্ত করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের পূর্ব চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

 

সমাবেশে বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মতুর্জা আলম, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, জেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, সাংবাদিক জুয়েল শান্ত, নুর নবী রানা, মুজিবুর রহমান, বাদল হোসেন, সিহাব, সাকিব ও ব্যবসায়ী সুলতান আলমগীর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুর রহমান মানিক।

 

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে লাঞ্ছিত করা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত। এমন ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না।

 

তারা জানান, গত ১২ অক্টোবর রাজনীতির মোড়ক ব্যবহার করে বিএনপি’র অঙ্গসংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে দেশীয় অস্ত্রের ব্যবহার হয়। এ ঘটনায় শহরের শান্তিপূর্ণ পরিবেশে আতঙ্ক সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

 

বক্তারা জোর দিয়ে বলেন, পীরগঞ্জ উপজেলার স্থিতিশীল পরিস্থিতিকে অস্ত্রের ঝনঝনানিতে অস্থিতিশীল করার অপচেষ্টা যাতে ভবিষ্যতে কেউ না করে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নিশ্চিত করতে হবে। তারা আরও সতর্ক করেন, যদি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

আরও পড়ুনঃ  সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ—এই লক্ষ্য বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Tag :
জনপ্রিয় নিউজ

দিনাজপুর বীরগঞ্জে তান্ত্রিক কবিরাজ কে মারপিট এবং প্রস্রাব খাওয়ানোর ঘটনায় থানায় মামলা

পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

সময়: ১০:৪৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

 

সাকিব আহসান পীরগঞ্জ, ঠাকুরগাঁও  প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় ‘কালবেলা’র প্রতিনিধি বাদল হোসেনকে লাঞ্ছিত করা, শহরে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া এবং শান্ত পীরগঞ্জকে অশান্ত করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের পূর্ব চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

 

সমাবেশে বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মতুর্জা আলম, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, জেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, সাংবাদিক জুয়েল শান্ত, নুর নবী রানা, মুজিবুর রহমান, বাদল হোসেন, সিহাব, সাকিব ও ব্যবসায়ী সুলতান আলমগীর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুর রহমান মানিক।

 

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে লাঞ্ছিত করা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত। এমন ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না।

 

তারা জানান, গত ১২ অক্টোবর রাজনীতির মোড়ক ব্যবহার করে বিএনপি’র অঙ্গসংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে দেশীয় অস্ত্রের ব্যবহার হয়। এ ঘটনায় শহরের শান্তিপূর্ণ পরিবেশে আতঙ্ক সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

 

বক্তারা জোর দিয়ে বলেন, পীরগঞ্জ উপজেলার স্থিতিশীল পরিস্থিতিকে অস্ত্রের ঝনঝনানিতে অস্থিতিশীল করার অপচেষ্টা যাতে ভবিষ্যতে কেউ না করে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নিশ্চিত করতে হবে। তারা আরও সতর্ক করেন, যদি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

আরও পড়ুনঃ  রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামের পথে প্রধানমন্ত্রী