Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নবীনগরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে ২ দিনব্যাপী নৃত্য কর্মশালার সমাপনী, শিল্পীদের মাঝে সনদ বিতরণ বুড়িচংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে জরিমানা দিনাজপুর বীরগঞ্জে মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদণ্ড বাহারুল হত্যা মামলার আসামি আশরাফুল ফুলতলায় গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার জেদান আল মুসা রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শাহ আব্দুল করিমের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা

  • Reporter Name
  • সময়: ১০:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ Time View

মোঃ আবদুল্লাহ,
বুড়িচং প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে ১১ জনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বাকি আটজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে থানার একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ জনকে আটক করা হয়। এর মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন—মুরাদনগর উপজেলার খুসঘর এলাকার মো. রুহুলকে এক মাস, দেবিদ্বার উপজেলার কাচিসাইর এলাকার মো. বিল্লাল ও মো. জুয়েলকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটক অপর আটজন হলেন—বরুড়া উপজেলার দক্ষিণ বানুয়া এলাকার মো. শাহজাহান (৫২), কুমিল্লা নগরীর চম্পকনগর এলাকার মো. সানি (২৮) ও মো. ইসতিয়াক (২৫), চানপুর এলাকার মো. আমির হোসেন (৪৬) ও মো. জসিম (৫০), মোঘলটুলি এলাকার মাসুদ (৫০), সদর দক্ষিণ উপজেলার নেওরা এলাকার পাভেল (৩৫) এবং কুমিল্লা নগরীর নুরপুর এলাকার মো. আশিক (২৫)।

পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার সন্ধ্যায় কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  নবীনগরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

নবীনগরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার

বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা

সময়: ১০:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মোঃ আবদুল্লাহ,
বুড়িচং প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে ১১ জনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বাকি আটজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে থানার একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ জনকে আটক করা হয়। এর মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন—মুরাদনগর উপজেলার খুসঘর এলাকার মো. রুহুলকে এক মাস, দেবিদ্বার উপজেলার কাচিসাইর এলাকার মো. বিল্লাল ও মো. জুয়েলকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটক অপর আটজন হলেন—বরুড়া উপজেলার দক্ষিণ বানুয়া এলাকার মো. শাহজাহান (৫২), কুমিল্লা নগরীর চম্পকনগর এলাকার মো. সানি (২৮) ও মো. ইসতিয়াক (২৫), চানপুর এলাকার মো. আমির হোসেন (৪৬) ও মো. জসিম (৫০), মোঘলটুলি এলাকার মাসুদ (৫০), সদর দক্ষিণ উপজেলার নেওরা এলাকার পাভেল (৩৫) এবং কুমিল্লা নগরীর নুরপুর এলাকার মো. আশিক (২৫)।

পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার সন্ধ্যায় কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১