
মো. মেহেদী হাসান,
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মৎস্য ও জলজ প্রাণি ধ্বংসের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২১ জুলাই ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলার কাজিটোল, বেতুয়ান, দিলপাশার ও মাগুড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্টে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান চালিয়ে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানার এসআই (নি.) নাইমুর রহমান।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান বলেন জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযান নিয়মিত আরও জোরদারভাবে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
Reporter Name 



























