Dhaka ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
​বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা তোফায়েল আহমেদের মৃত্যুতে “শোক সভা ও দোয়া মাহফিল” এবং ঐতিহাসিক ৬ দফাদিবস পালন করছে শেখ হাসিনা পরিষদ জর্জিয়া হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ রাঙ্গাবালীতে  শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ  বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে বুড়িচংয়ে শিক্ষার্থীদের স্টার্টআপ, বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনার মেলা অনুষ্ঠিত সিরাজুল আলম খানের নাম , বাংলাদেশের স্বাধীনতা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ শিকলে বাঁধা আইনের শাষণ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক উত্তর সাবেক রাঙ্গুনিয়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব উদযাপিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বদলীর দাবীতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদে এলাকাবাসীর ঐক্যবদ্ধ অবস্থান

  • Reporter Name
  • সময়: ০৮:৩৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১০ Time View

‎সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি:

‎মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে বছরখানেক ধরে মাদকের ভয়াল থাবায় আতংকিত সচেতন এলাকাবাসী। এই মাদকের গ্রাস থেকে এলাকার তরুন তরুনীদের বাঁচাতে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। আয়োজক ও সাংবাদিকদের বিরুদ্বে মাদক ব্যবসায়ীরা উদ্দেশ্য প্রনোদিত ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ভিডিও ছাড়ে। সেখানে একটা সম্ভ্রান্ত পরিবারের সদস্য, একজন স্থানীয় মেম্বার ও একজন সাংবাদিকের বিরুদ্ধে থানায় একটা অভিযোগ দায়ের করে রুনা বেগম নামের এক মহিলা। এই মহিলার অভিযোগকে সুষ্ঠু তদন্তের মাধ্যেম প্রকৃত সত্য উদঘাটন ও সামাজিক সম্প্রীতি রক্ষার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসি।

‎এই অভিযোগকে কেন্দ্র করে মানিকপুর গ্রামে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে শুক্রবার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎এসময় আব্দুর রউফ, জামাল মিয়া, আজাদ সোবহান হৃদয়, ইমন মিয়া ও সুজন আহমেদ বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন হাজী ফুল মিয়া সরদার, ফারুক মিয়া, রইছ মিয়া, ওয়ারিশ, ইমান আলী সহ গ্রামবাসীরা।

‎অংশগ্রহণকারীরা দাবি করেন, এলাকার মাদকবিরোধী সামাজিক অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে নির্দোষ মানুষকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।

‎বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করা কিছু ব্যক্তি ও পরিবারকে লক্ষ্যবস্তু বানিয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, যা সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করছে।

‎স্থানীয়দের ভাষ্যমতে, সম্প্রতি একটি অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মহলে নানা ধরনের তথ্য প্রচার করা হয়। এসব তথ্যের অনেকাংশই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেন এলাকাবাসী। তারা মনে করেন, প্রকৃত ঘটনা আড়াল করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অপপ্রচারের আশ্রয় নেওয়া হয়েছে।

‎প্রতিবাদকারীরা বলেন, সমাজে মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সত্যকে আড়াল করা সম্ভব নয়।

‎তারা আরও বলেন, একটি সভ্য সমাজে অভিযোগের বিচার হবে তথ্য-প্রমাণের ভিত্তিতে, গুজব বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার ভিত্তিতে নয়। তাই তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও এর পেছনে আসলে কারা জড়িত এই সত্য উদঘাটনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে, কমতে পারে
Tag :
জনপ্রিয় নিউজ

​বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা

মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদে এলাকাবাসীর ঐক্যবদ্ধ অবস্থান

সময়: ০৮:৩৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬