Dhaka ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভূরুঙ্গামারীতে জমির বিরোধে গোডাউন ভেঙে ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে চরভদ্রাসন উপজেলার দুর্গম চর ঝাউকান্দার উন্নয়নে একগুচ্ছ দাবি, নদীভাঙন রোধে জিও ব্যাগের আশ্বাস এমপি বাবুলের শিবপুরে ১৪৮ বোতল কাশির সিরাপসহ আটক ১, ডাকাতি মামলার আসামিও গ্রেপ্তার দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে লাল দলের জয় ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় নবীনগরে মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৪৮২ শিক্ষার্থী বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা সুনামগঞ্জে রাকেশ রঞ্জন চৌধুরীর স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৭ Time View

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম।

শতবর্ষপূর্তি উদযাপনের পরিকল্পনা ও বিভিন্ন দিক নিয়ে সভায় মতামত তুলে ধরেন পাবলিক লাইব্রেরির সহসভাপতি, লেখক ও গবেষক সুখেন্দু সেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক নাসরিন আক্তার খানম, প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, অ্যাডভোকেট পারভেজ আহমদ, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক আকরাম উদ্দিন, অভিভাবক কমিটির সভাপতি নিতাই পুরকায়স্থ, সমাজসেবক আজিজ আহমদ বাপ্পু, নজরুল ইসলাম ও পলাশ রঞ্জন তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনকে স্মরণীয় করে তুলতে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে শতবর্ষপূর্তি উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো এবং প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের অংশগ্রহণ নিশ্চিত করতে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া শতবর্ষপূর্তি উদযাপনের সার্বিক প্রস্তুতি ও পরবর্তী করণীয় নির্ধারণে আগামী ২৪ অক্টোবর, শনিবার পুনরায় আলোচনাসভার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি হবে শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিদ্যালয়টির তৃতীয় সভা।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর বিদ্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের ঐতিহ্য ও স্মৃতিকে ধারণ করে রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনকে সফল ও স্মরণীয় করে তুলতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ব্রুকলিনের বাংলাদেশি পাড়া থেকে নিউইয়র্ক সিটি হল—শাহানা হানিফের রাজনৈতিক উত্থানের গল্প
Tag :
জনপ্রিয় নিউজ

ভূরুঙ্গামারীতে জমির বিরোধে গোডাউন ভেঙে ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময়: ০৯:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম।

শতবর্ষপূর্তি উদযাপনের পরিকল্পনা ও বিভিন্ন দিক নিয়ে সভায় মতামত তুলে ধরেন পাবলিক লাইব্রেরির সহসভাপতি, লেখক ও গবেষক সুখেন্দু সেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক নাসরিন আক্তার খানম, প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, অ্যাডভোকেট পারভেজ আহমদ, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক আকরাম উদ্দিন, অভিভাবক কমিটির সভাপতি নিতাই পুরকায়স্থ, সমাজসেবক আজিজ আহমদ বাপ্পু, নজরুল ইসলাম ও পলাশ রঞ্জন তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনকে স্মরণীয় করে তুলতে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে শতবর্ষপূর্তি উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো এবং প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের অংশগ্রহণ নিশ্চিত করতে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া শতবর্ষপূর্তি উদযাপনের সার্বিক প্রস্তুতি ও পরবর্তী করণীয় নির্ধারণে আগামী ২৪ অক্টোবর, শনিবার পুনরায় আলোচনাসভার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি হবে শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিদ্যালয়টির তৃতীয় সভা।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর বিদ্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের ঐতিহ্য ও স্মৃতিকে ধারণ করে রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনকে সফল ও স্মরণীয় করে তুলতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান