Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ চাঁদপুর সদর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন : অ্যাড. শাহাজাহান খান দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে: আইউব আলী হাওলাদার পূর্বধলায় আব্দুর রেজ্জাকের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ, গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন কৃষি ও জলাবদ্ধতামুক্ত এলাকার নিশ্চয়তা চান ভুক্তভোগী কৃষকরা কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটি গঠন শোক ও স্মরণের আগস্ট: পঁচাত্তরের কালরাত্রি থেকে বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিউইয়র্কে প্রবাসী শিক্ষাবিদ আব্দুর রহিম খানের মৃত্যুতে সাংবাদিক মকিস মনসুরের শোক প্রকাশ যুক্তরাজ্যের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, গুরুতর আহত সম্রাট

  • Reporter Name
  • সময়: ০৭:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১৩ Time View

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট (২৭)। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ১০টার দিকে নগরীর শাহমখদুম থানা এলাকার পল্লবী আবাসিক সংলগ্ন গাংপাড়া কবরস্থানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সহকর্মীর বাসায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সম্রাটের মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

ইব্রাহিম হোসেন সম্রাট বাংলাদেশ মেইল ২৪, দৈনিক সময়ের কাগজ, দৈনিক গণকণ্ঠ ও সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকায় কর্মরত রয়েছেন। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার বাসিন্দা।

এ ঘটনায় সাংবাদিক আবির শেখ, তার ছোট ভাই আব্রাহাম (৯), বড় বোন কারিমা (১৯), মা আফরোজা বেগম (৪২) এবং দাদি সোনিয়া (৭০) আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক আবির শেখ দাবি করেন, অবৈধ পুকুর খনন-সংক্রান্ত সংবাদ প্রকাশ এবং ছবি-ভিডিও ধারণের জেরে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে। তার অভিযোগ, রাজশাহী সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা দুলাল ও হিরার নেতৃত্বে একদল ব্যক্তি এ হামলায় জড়িত।

তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, গুরুতর আহত সম্রাট

সময়: ০৭:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট (২৭)। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ১০টার দিকে নগরীর শাহমখদুম থানা এলাকার পল্লবী আবাসিক সংলগ্ন গাংপাড়া কবরস্থানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সহকর্মীর বাসায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সম্রাটের মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

ইব্রাহিম হোসেন সম্রাট বাংলাদেশ মেইল ২৪, দৈনিক সময়ের কাগজ, দৈনিক গণকণ্ঠ ও সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকায় কর্মরত রয়েছেন। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার বাসিন্দা।

এ ঘটনায় সাংবাদিক আবির শেখ, তার ছোট ভাই আব্রাহাম (৯), বড় বোন কারিমা (১৯), মা আফরোজা বেগম (৪২) এবং দাদি সোনিয়া (৭০) আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক আবির শেখ দাবি করেন, অবৈধ পুকুর খনন-সংক্রান্ত সংবাদ প্রকাশ এবং ছবি-ভিডিও ধারণের জেরে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে। তার অভিযোগ, রাজশাহী সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা দুলাল ও হিরার নেতৃত্বে একদল ব্যক্তি এ হামলায় জড়িত।

তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ভোলাহাটে পারিবারিক বিরোধের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ