Dhaka ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বদলগাছীতে বন্ধ চাতালের নামে চাল সরবরাহের অভিযোগ ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল একজন প্রিয় মামাকে হারানোর বেদনা, আর এক মামাতো ভাইয়ের জন্য ন্যায়বিচারের আবেদন দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে গরিব-অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ, সম্পাদক খোকন সাঘাটায় এলজিইডির সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার হাম রোগীদের খোঁজ নিতে বান্দরবান সদর হাসপাতালে সেনা জোন কমান্ডার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ০৮:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১৮ Time View

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

মো. মারুফ,
চট্টগ্রাম সিটি রিপোর্টার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডেভিড ইমন ও রায়হানসহ দুর্ধর্ষ সন্ত্রাসী চক্রের সদস্যদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। যশোর থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি।”

তিনি আরও জানান, নোয়াখালীতে পুলিশের একটি টিম রায়হানকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়েছে। তবে অভিযানের সময় অল্পের জন্য রায়হান পালিয়ে যেতে সক্ষম হয়। তাকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এসপি মাসুদ আলম বলেন, ডেভিড ইমনের গ্রেপ্তার ও পুরো অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

পুলিশ কর্মকর্তারা জানান, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশনায় ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান একটি সন্ত্রাসী চক্র পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগে ছোট সাজ্জাদ ওই গ্রুপের নেতৃত্বে ছিলেন। ছোট সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পর মোবারক হোসেন ইমন ও মোহাম্মদ রায়হান দলটির নেতৃত্বে আসেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। এছাড়া মোহাম্মদ রায়হানের বিরুদ্ধেও চাঁদাবাজি, অস্ত্র ও হত্যা-সংক্রান্ত অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখমের অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

সময়: ০৮:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

মো. মারুফ,
চট্টগ্রাম সিটি রিপোর্টার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডেভিড ইমন ও রায়হানসহ দুর্ধর্ষ সন্ত্রাসী চক্রের সদস্যদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। যশোর থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি।”

তিনি আরও জানান, নোয়াখালীতে পুলিশের একটি টিম রায়হানকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়েছে। তবে অভিযানের সময় অল্পের জন্য রায়হান পালিয়ে যেতে সক্ষম হয়। তাকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এসপি মাসুদ আলম বলেন, ডেভিড ইমনের গ্রেপ্তার ও পুরো অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

পুলিশ কর্মকর্তারা জানান, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশনায় ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান একটি সন্ত্রাসী চক্র পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগে ছোট সাজ্জাদ ওই গ্রুপের নেতৃত্বে ছিলেন। ছোট সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পর মোবারক হোসেন ইমন ও মোহাম্মদ রায়হান দলটির নেতৃত্বে আসেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। এছাড়া মোহাম্মদ রায়হানের বিরুদ্ধেও চাঁদাবাজি, অস্ত্র ও হত্যা-সংক্রান্ত অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী