Dhaka ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বদলগাছীতে বন্ধ চাতালের নামে চাল সরবরাহের অভিযোগ ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল একজন প্রিয় মামাকে হারানোর বেদনা, আর এক মামাতো ভাইয়ের জন্য ন্যায়বিচারের আবেদন দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে গরিব-অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ, সম্পাদক খোকন সাঘাটায় এলজিইডির সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার হাম রোগীদের খোঁজ নিতে বান্দরবান সদর হাসপাতালে সেনা জোন কমান্ডার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১৩ Time View

শাব্বির আহমদ,
স্টাফ রিপোর্টার খুলনা

আজ ২৯ জুলাই ২০২৬ তারিখ বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে কেএমপি কমিশনার কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আজ সমাপনী দিবস। উক্ত কর্মশালার প্রথম দিনে ২৮ জুলাই ২০২৬ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় উপস্থিত ছিলেন জনাব একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) অ্যাডমিন, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

অতিরিক্ত আইজিপি মহোদয় তাঁর বক্তব্যে নারী পুলিশের পেশাগত দক্ষতা, মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পুলিশের দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং হওয়ায় কর্মক্ষেত্রের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পরিস্থিতি ধৈর্য, সহনশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে। ভুক্তভোগী নারী ও শিশুদের প্রতি মানবিক, সংবেদনশীল ও সহমর্মিতাপূর্ণ আচরণ নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপরও তিনি গুরুত্ব দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার পরিহার করে আত্মউন্নয়ন, মানসিক সুস্থতা ও পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করার পরামর্শ প্রদান করেন। একই সঙ্গে প্রশিক্ষকদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা মনোযোগ সহকারে গ্রহণ করে তা বাস্তব কর্মজীবনে প্রয়োগের মাধ্যমে একজন দক্ষ, আত্মবিশ্বাসী ও মানবিক পুলিশ সদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। “মানবিক পরিচর্যায় গড়ি সুন্দর বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা কর্তৃক আয়োজিত এই সময়োপযোগী প্রয়োজনীয় কর্মশালার ভূয়সী প্রশংসা ও দেশব্যাপী প্রয়োজনীয় এবং অনুকরণীয় উদ্যোগ মর্মে উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি, খুলনা, জনাব এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী, কমান্ড্যান্ট, পিটিসি খুলনা, জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত), জনাব জারিন জেবা খান (সিইও) মাঝা মাঝি, জনাব মোছাম্মৎ বিউটি কুইন, কো-অর্ডিনেটর এবং কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ  নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন

আজ সমাপনী দিবসে কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সময়: ০৯:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

শাব্বির আহমদ,
স্টাফ রিপোর্টার খুলনা

আজ ২৯ জুলাই ২০২৬ তারিখ বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ তে কেএমপি কমিশনার কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আজ সমাপনী দিবস। উক্ত কর্মশালার প্রথম দিনে ২৮ জুলাই ২০২৬ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় উপস্থিত ছিলেন জনাব একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) অ্যাডমিন, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

অতিরিক্ত আইজিপি মহোদয় তাঁর বক্তব্যে নারী পুলিশের পেশাগত দক্ষতা, মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পুলিশের দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং হওয়ায় কর্মক্ষেত্রের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পরিস্থিতি ধৈর্য, সহনশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে। ভুক্তভোগী নারী ও শিশুদের প্রতি মানবিক, সংবেদনশীল ও সহমর্মিতাপূর্ণ আচরণ নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপরও তিনি গুরুত্ব দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার পরিহার করে আত্মউন্নয়ন, মানসিক সুস্থতা ও পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করার পরামর্শ প্রদান করেন। একই সঙ্গে প্রশিক্ষকদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা মনোযোগ সহকারে গ্রহণ করে তা বাস্তব কর্মজীবনে প্রয়োগের মাধ্যমে একজন দক্ষ, আত্মবিশ্বাসী ও মানবিক পুলিশ সদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। “মানবিক পরিচর্যায় গড়ি সুন্দর বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা কর্তৃক আয়োজিত এই সময়োপযোগী প্রয়োজনীয় কর্মশালার ভূয়সী প্রশংসা ও দেশব্যাপী প্রয়োজনীয় এবং অনুকরণীয় উদ্যোগ মর্মে উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি, খুলনা, জনাব এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী, কমান্ড্যান্ট, পিটিসি খুলনা, জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত), জনাব জারিন জেবা খান (সিইও) মাঝা মাঝি, জনাব মোছাম্মৎ বিউটি কুইন, কো-অর্ডিনেটর এবং কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ  গাছ লাগানো নয় গাছ বাঁচানো হোক বাংলাদেশের জাতীয় আন্দোলন