Dhaka ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
এইচএসসি পুনর্নিরীক্ষণে পাস করলেন আরও ৫ হাজার ৫৪৮ জন, জিপিএ-৫ পেলেন ১ হাজার ৬০০ সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উদযাপন মুক্ত আলোচনা, সম্মাননা পদক ও পুরস্কার বিতরণীতে সাংবাদিক-লেখকদের মিলনমেলা শ্যামনগরে ২০২৬- ২৭ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ক্রীড়াচর্চার বিকল্প নেই, খেলোয়াড়দের সাফল্য পুরো জেলার গর্ব: জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আলাউর রাহমান, সম্পাদক কে.এম শহীদুল ইসলাম, সাংগঠনিক মিজানুর রহমান তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে সামাজিক নিরীক্ষার প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্যামনগরে ২০২৬- ২৭ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

  • Reporter Name
  • সময়: ১২:২১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২ Time View

পরিতোষ কুমার বৈদ্য,
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) সকাল দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে শ্যামনগর উপজেলা কিৃষি অফিস চত্ত্বরে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপি এর আহ্ববায়ক সোলায়মান কবীর, জামায়াত ইসলামের উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে যেন কৃষকরা উৎপাদন খরচ কমিয়ে কৃষি উৎপাদন ও কৃষির আবাদ বৃদ্ধি করতে পারে। তিনি আরও বলেন, কৃষকরা যেন উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সময়মতো বীজ ও সার জমিতে বপন করতে পারে। সর্বশেষ তিনি ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা, খেসারি এবং মুগ বীজ ও সার বিতরণের উদ্বোধন ঘোষণা করেন এবং বিতরণ করেন।
উল্লেখ্য রবি মৌসুমে ২৫০০ জনকে ১কেজি করে সরিষা বীজ, সাথে ডিএপি সার ১০ কেজি, এমওপি ১০ কেজি বিতরণ করা হয়েছে। ১০০ জনকে ৮কেজি করে খেসারী বীজ, সাথে ডিএপি সার ১০ কেজি, পটাশ সার ১০ কেজি এবং ১০ জনকে ৮কেজি করে মুগ বীজ, সাথে ডিএপি সার ১০ কেজি, পটাশ সার ৫ কেজি করে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ১০ টাকায় পড়াশোনা করছে দরিদ্র শিশুরা
Tag :
জনপ্রিয় নিউজ

এইচএসসি পুনর্নিরীক্ষণে পাস করলেন আরও ৫ হাজার ৫৪৮ জন, জিপিএ-৫ পেলেন ১ হাজার ৬০০

শ্যামনগরে ২০২৬- ২৭ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

সময়: ১২:২১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পরিতোষ কুমার বৈদ্য,
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) সকাল দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে শ্যামনগর উপজেলা কিৃষি অফিস চত্ত্বরে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপি এর আহ্ববায়ক সোলায়মান কবীর, জামায়াত ইসলামের উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে যেন কৃষকরা উৎপাদন খরচ কমিয়ে কৃষি উৎপাদন ও কৃষির আবাদ বৃদ্ধি করতে পারে। তিনি আরও বলেন, কৃষকরা যেন উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সময়মতো বীজ ও সার জমিতে বপন করতে পারে। সর্বশেষ তিনি ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা, খেসারি এবং মুগ বীজ ও সার বিতরণের উদ্বোধন ঘোষণা করেন এবং বিতরণ করেন।
উল্লেখ্য রবি মৌসুমে ২৫০০ জনকে ১কেজি করে সরিষা বীজ, সাথে ডিএপি সার ১০ কেজি, এমওপি ১০ কেজি বিতরণ করা হয়েছে। ১০০ জনকে ৮কেজি করে খেসারী বীজ, সাথে ডিএপি সার ১০ কেজি, পটাশ সার ১০ কেজি এবং ১০ জনকে ৮কেজি করে মুগ বীজ, সাথে ডিএপি সার ১০ কেজি, পটাশ সার ৫ কেজি করে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উদযাপন মুক্ত আলোচনা, সম্মাননা পদক ও পুরস্কার বিতরণীতে সাংবাদিক-লেখকদের মিলনমেলা