Dhaka ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
‘রাস্তা না থাকলে চলব কেমনে?’—হাহাকার গুমানমর্দনবাসীর, পাশে দাঁড়ালেন ইউএনও কালিগঞ্জের ধলবাড়িয়ায় বায়তুন নূর দক্ষিণপাড়া জামে মসজিদে জুমার নামাজের উদ্বোধন মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন গোমতী নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে বুড়িচংয়ে বিক্ষোভ ও মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড জামালপুরে উপজেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত পুষ্পধারা হাউজিংয়ের আড়ালে প্রতারণার ফাঁদ, দুদকে অভিযোগ “সাদা কাপড়ে দাগ লাগলে বেশি দেখা যায়”— রংপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশের হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠন কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ সজিব গ্রেফতার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা, গজারী বনে মিলল মরদেহ

  • Reporter Name
  • সময়: ১০:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১২ Time View

মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার একটি গজারী বনের পাশের কৃষিজমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসিফ ওই গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে তিনি তৃতীয় বিয়ে করেন। তার সাত মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। এর আগে তার দুটি বিয়ে হয়েছিল, তবে দুই স্ত্রীই তাকে ছেড়ে চলে যান।

নিহতের স্ত্রী মীম আক্তার জানান, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আসিফ। সাধারণত রাত ১০টার মধ্যেই তিনি বাড়ি ফিরতেন। কিন্তু রাতে না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে স্বজনদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়। সকালে গজারী বনে তার গলাকাটা মরদেহের খবর পাওয়া যায়।

নিহতের মা আছমা বেগম বলেন, “ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে কেউ আমার ছেলের অটোরিকশাটি ফেলে রেখে যায়। অটোরিকশাটি দেখার পর থেকেই আমাদের দুশ্চিন্তা বাড়তে থাকে। পরে খুঁজতে খুঁজতে বগারভিটা এলাকায় তার মরদেহ পাই। মাত্র এক মাস আগে ব্যাংক ঋণ নিয়ে ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে তাকে অটোরিকশাটি কিনে দিয়েছিলাম।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ওই যুবককে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে নারীদের ব্যবহৃত কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  ফুলবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে এক ব্যক্তির মৃত্যু
Tag :
জনপ্রিয় নিউজ

‘রাস্তা না থাকলে চলব কেমনে?’—হাহাকার গুমানমর্দনবাসীর, পাশে দাঁড়ালেন ইউএনও

শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা, গজারী বনে মিলল মরদেহ

সময়: ১০:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার একটি গজারী বনের পাশের কৃষিজমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসিফ ওই গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে তিনি তৃতীয় বিয়ে করেন। তার সাত মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। এর আগে তার দুটি বিয়ে হয়েছিল, তবে দুই স্ত্রীই তাকে ছেড়ে চলে যান।

নিহতের স্ত্রী মীম আক্তার জানান, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আসিফ। সাধারণত রাত ১০টার মধ্যেই তিনি বাড়ি ফিরতেন। কিন্তু রাতে না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে স্বজনদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়। সকালে গজারী বনে তার গলাকাটা মরদেহের খবর পাওয়া যায়।

নিহতের মা আছমা বেগম বলেন, “ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে কেউ আমার ছেলের অটোরিকশাটি ফেলে রেখে যায়। অটোরিকশাটি দেখার পর থেকেই আমাদের দুশ্চিন্তা বাড়তে থাকে। পরে খুঁজতে খুঁজতে বগারভিটা এলাকায় তার মরদেহ পাই। মাত্র এক মাস আগে ব্যাংক ঋণ নিয়ে ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে তাকে অটোরিকশাটি কিনে দিয়েছিলাম।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ওই যুবককে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে নারীদের ব্যবহৃত কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৭