Dhaka ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩ পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে কার্য নির্বাহী সদস্য মরহুম আব্দুল হামিদ খান সহ সকল মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ৪ নারী সহ ১৩ আসামি গ্রেপ্তার!!
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাঈদ হাসানের উদ্যোগে হিটস্ট্রোকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা

  • Reporter Name
  • সময়: ০৮:৩৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৭ Time View

মোঃ মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রবিয়ারচর গ্রামের বাসিন্দা ছানোয়ার হোসেন (৬০) গত ২ জুন মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী ওরফুলি বেগম এবং দুই ছেলে রফিকুল ইসলাম ও শফিকুল ইসলামকে রেখে যান।

মরহুমের পরিবারের দুর্দশার কথা জানতে পেরে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ, বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও লন্ডন প্রবাসী সমাজসেবক ইঞ্জিনিয়ার সাঈদ হাসান তাঁর ব্যক্তিগত অর্থায়ন থেকে পরিবারের জন্য ৫,০০০ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

শনিবার (৬ জুন) বিকেল ৩টায় রবিয়ারচর গ্রামে মরহুমের নিজ বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ওরফুলি বেগমের হাতে অনুদানের অর্থ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের উপজেলা সভাপতি আসিফ খন্দকার, সিনিয়র সভাপতি আব্দুল হক মাস্টার, প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সদস্য মামুন, সদস্য আজাদ, সাংবাদিক আবু তাহের শেখ, সদস্য কামরুল হাসান (কালাম) এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাঈদ হাসানের পক্ষে তাঁর বড় ভাই মিজানুর রহমান। এছাড়াও এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুম ছানোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই ইঞ্জিনিয়ার সাঈদ হাসান দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইঞ্জিনিয়ার সাঈদ হাসান এর আগেও অসংখ্য মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছেন। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলা এক ব্যক্তিকে নিজ অর্থায়নে অটোরিকশা কিনে দিয়েছেন। এছাড়াও তিনি বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ, গবাদিপশুর টিকাদান কর্মসূচি, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদরাসা ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করে আসছেন।

আরও পড়ুনঃ  ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত

এছাড়াও পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ হিসেবে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১,০০০টি বৃক্ষের চারা বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছেন বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান।

প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ায় ইঞ্জিনিয়ার সাঈদ হাসানের এ মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হয়েছে। তাঁর এ ধরনের কর্মকাণ্ড সমাজের বিত্তবান ও প্রবাসীদের মানবসেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল।

Tag :
জনপ্রিয় নিউজ

ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি

হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাঈদ হাসানের উদ্যোগে হিটস্ট্রোকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা

সময়: ০৮:৩৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

মোঃ মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রবিয়ারচর গ্রামের বাসিন্দা ছানোয়ার হোসেন (৬০) গত ২ জুন মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী ওরফুলি বেগম এবং দুই ছেলে রফিকুল ইসলাম ও শফিকুল ইসলামকে রেখে যান।

মরহুমের পরিবারের দুর্দশার কথা জানতে পেরে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ, বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও লন্ডন প্রবাসী সমাজসেবক ইঞ্জিনিয়ার সাঈদ হাসান তাঁর ব্যক্তিগত অর্থায়ন থেকে পরিবারের জন্য ৫,০০০ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

শনিবার (৬ জুন) বিকেল ৩টায় রবিয়ারচর গ্রামে মরহুমের নিজ বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ওরফুলি বেগমের হাতে অনুদানের অর্থ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের উপজেলা সভাপতি আসিফ খন্দকার, সিনিয়র সভাপতি আব্দুল হক মাস্টার, প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সদস্য মামুন, সদস্য আজাদ, সাংবাদিক আবু তাহের শেখ, সদস্য কামরুল হাসান (কালাম) এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাঈদ হাসানের পক্ষে তাঁর বড় ভাই মিজানুর রহমান। এছাড়াও এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুম ছানোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই ইঞ্জিনিয়ার সাঈদ হাসান দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইঞ্জিনিয়ার সাঈদ হাসান এর আগেও অসংখ্য মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছেন। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলা এক ব্যক্তিকে নিজ অর্থায়নে অটোরিকশা কিনে দিয়েছেন। এছাড়াও তিনি বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ, গবাদিপশুর টিকাদান কর্মসূচি, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদরাসা ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করে আসছেন।

আরও পড়ুনঃ  পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩