Dhaka ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামন কামরুল অধিবেশনে বিভিন্ন সমস্যা তুলে ধরেন বুড়িচং পৌরসভার মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্রীপুরে বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার হাজার ইয়াবা ও গাঁজা ভূরুঙ্গামারীতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শীর্ষে তিলাই ইউনিয়ন নরসিংদীর শিবপুরে নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ বালিয়াকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির অভিযোগের জেরে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪ পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস:  শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ন্যাটোর বিশাল অস্ত্র চুক্তির ঘোষণা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অনলাইন আম বিক্রিতে বদলগাছীর তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের বাজিমাত

  • Reporter Name
  • সময়: ১১:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১৫ Time View

মোঃ সারোয়ার হোসেন অপু, জেলা প্রতিনিধি, নওগাঁ

প্রযুক্তি ও মেধার সঠিক সমন্বয়ে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন নওগাঁর বদলগাছী উপজেলার তরুণ উদ্যোক্তা এস. এম. মোস্তাকিম। নিজের মেধা ও কঠোর পরিশ্রমকে কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছেন ফেসবুকভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান “বদলগাছী ম্যাংগো সেল বাজার”, যার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে আম বিক্রি করে দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছেন।

বর্তমানে নওগাঁর আম দেশের ফল বাজারে অন্যতম শীর্ষস্থান দখল করে আছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে মোস্তাকিম গত কয়েক বছর ধরে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ কেমিক্যালমুক্ত ও খাঁটি আম সরাসরি বাগান থেকে ক্রেতাদের ঘরে পৌঁছে দিচ্ছেন।

এ বছর তিনি নিজের জমিতে চাষ করা নাগ ফজলি, আমরুপালি ও ব্যানানা জাতের আম অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে দেশব্যাপী সরবরাহ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা এবং গুণগত মান বজায় রাখার কারণে দ্রুতই তার ক্রেতাসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতা ও প্রবাসীরাও ঘরে বসে তার পেজ থেকে বিষমুক্ত আমের অর্ডার করছেন।

তরুণ এই উদ্যোক্তা জানান, শুরুতে বিষয়টি চ্যালেঞ্জিং ছিল, তবে সততা ও মানসম্মত পণ্যের কারণে ক্রেতাদের মধ্যে আস্থা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, দ্রুত পচনশীল কৃষিপণ্য হওয়ায় মাঝে মাঝে কুরিয়ার সার্ভিসের ধীরগতির কারণে সমস্যায় পড়তে হয়। পরিবহন ও কুরিয়ার ব্যবস্থা উন্নত হলে অনলাইন আম বাজার আরও বিস্তৃত করা সম্ভব হবে।

তিনি তার অসুস্থ সন্তানের জন্য সকলের দোয়া কামনা করেছেন।

বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, মোস্তাকিমের মতো শিক্ষিত তরুণদের অনলাইন কৃষি ব্যবসায় যুক্ত হওয়া কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
Tag :
জনপ্রিয় নিউজ

অনলাইন আম বিক্রিতে বদলগাছীর তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের বাজিমাত

সময়: ১১:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু, জেলা প্রতিনিধি, নওগাঁ

প্রযুক্তি ও মেধার সঠিক সমন্বয়ে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন নওগাঁর বদলগাছী উপজেলার তরুণ উদ্যোক্তা এস. এম. মোস্তাকিম। নিজের মেধা ও কঠোর পরিশ্রমকে কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছেন ফেসবুকভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান “বদলগাছী ম্যাংগো সেল বাজার”, যার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে আম বিক্রি করে দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছেন।

বর্তমানে নওগাঁর আম দেশের ফল বাজারে অন্যতম শীর্ষস্থান দখল করে আছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে মোস্তাকিম গত কয়েক বছর ধরে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ কেমিক্যালমুক্ত ও খাঁটি আম সরাসরি বাগান থেকে ক্রেতাদের ঘরে পৌঁছে দিচ্ছেন।

এ বছর তিনি নিজের জমিতে চাষ করা নাগ ফজলি, আমরুপালি ও ব্যানানা জাতের আম অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে দেশব্যাপী সরবরাহ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা এবং গুণগত মান বজায় রাখার কারণে দ্রুতই তার ক্রেতাসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতা ও প্রবাসীরাও ঘরে বসে তার পেজ থেকে বিষমুক্ত আমের অর্ডার করছেন।

তরুণ এই উদ্যোক্তা জানান, শুরুতে বিষয়টি চ্যালেঞ্জিং ছিল, তবে সততা ও মানসম্মত পণ্যের কারণে ক্রেতাদের মধ্যে আস্থা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, দ্রুত পচনশীল কৃষিপণ্য হওয়ায় মাঝে মাঝে কুরিয়ার সার্ভিসের ধীরগতির কারণে সমস্যায় পড়তে হয়। পরিবহন ও কুরিয়ার ব্যবস্থা উন্নত হলে অনলাইন আম বাজার আরও বিস্তৃত করা সম্ভব হবে।

তিনি তার অসুস্থ সন্তানের জন্য সকলের দোয়া কামনা করেছেন।

বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, মোস্তাকিমের মতো শিক্ষিত তরুণদের অনলাইন কৃষি ব্যবসায় যুক্ত হওয়া কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে ৩০টি বেসরকারি এতিমখানার মাঝে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ