Dhaka ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামন কামরুল অধিবেশনে বিভিন্ন সমস্যা তুলে ধরেন বুড়িচং পৌরসভার মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্রীপুরে বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার হাজার ইয়াবা ও গাঁজা ভূরুঙ্গামারীতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শীর্ষে তিলাই ইউনিয়ন নরসিংদীর শিবপুরে নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ বালিয়াকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির অভিযোগের জেরে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪ পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস:  শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ন্যাটোর বিশাল অস্ত্র চুক্তির ঘোষণা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ

  • Reporter Name
  • সময়: ১০:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১৩ Time View

জিসান কবিরাজ, খুলনা

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা মোংলা বন্দর শ্রমিক কল্যাণ (সিবিএ) সংঘের নির্বাচন দ্রুত সম্পন্নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মাহমুদ পারভেজ বলেন, “মোংলা বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর। এখানে কোনো ধরনের অস্থিতিশীলতা আমরা চাই না। শ্রমিকদের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই আমাদের লক্ষ্য।”

রোববার (৫ জুলাই) মোংলা বন্দর সিবিএ ভবনে অনুষ্ঠিত সভায় এস এম আসিফ নাইমের সঞ্চালনায় এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেখ মাহমুদ পারভেজ আরও বলেন, নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন পরিচালনা কমিটি আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচন ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য শ্রমিক, প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের সদস্য মোল্লা মাহবুব আলম, মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের সাবেক আহ্বায়ক শাহিনুর রহমান, মতিউর রহমান, জাহিদুর রহমানসহ শ্রমিক নেতারা।

বক্তারা অভিযোগ করেন, নানা অজুহাতে বছরের পর বছর সিবিএ নির্বাচন ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের দাবি, অতীতে একটি প্রভাবশালী গোষ্ঠীর কারণে নির্বাচন প্রক্রিয়া দীর্ঘদিন স্থগিত ছিল। এতে প্রকৃত শ্রমিক নেতৃত্ব গড়ে ওঠেনি এবং শ্রমিকরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বক্তারা আরও বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলাকে ঘিরে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা থাকলেও দীর্ঘদিনের অচলাবস্থা উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক সিবিএ নির্বাচন হলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বন্দরের কর্মপরিবেশ আরও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সভায় দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে দীর্ঘদিনের স্থবিরতা নিরসনের আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীর এক পরিবারেই মাদকের রমরমা সাম্রাজ্য লস্করহাটির 'পলাশ সিন্ডিকেট' কেন অধরা?
Tag :
জনপ্রিয় নিউজ

অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ

সময়: ১০:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

জিসান কবিরাজ, খুলনা

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা মোংলা বন্দর শ্রমিক কল্যাণ (সিবিএ) সংঘের নির্বাচন দ্রুত সম্পন্নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মাহমুদ পারভেজ বলেন, “মোংলা বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর। এখানে কোনো ধরনের অস্থিতিশীলতা আমরা চাই না। শ্রমিকদের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই আমাদের লক্ষ্য।”

রোববার (৫ জুলাই) মোংলা বন্দর সিবিএ ভবনে অনুষ্ঠিত সভায় এস এম আসিফ নাইমের সঞ্চালনায় এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেখ মাহমুদ পারভেজ আরও বলেন, নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন পরিচালনা কমিটি আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচন ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য শ্রমিক, প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের সদস্য মোল্লা মাহবুব আলম, মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের সাবেক আহ্বায়ক শাহিনুর রহমান, মতিউর রহমান, জাহিদুর রহমানসহ শ্রমিক নেতারা।

বক্তারা অভিযোগ করেন, নানা অজুহাতে বছরের পর বছর সিবিএ নির্বাচন ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের দাবি, অতীতে একটি প্রভাবশালী গোষ্ঠীর কারণে নির্বাচন প্রক্রিয়া দীর্ঘদিন স্থগিত ছিল। এতে প্রকৃত শ্রমিক নেতৃত্ব গড়ে ওঠেনি এবং শ্রমিকরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বক্তারা আরও বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলাকে ঘিরে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা থাকলেও দীর্ঘদিনের অচলাবস্থা উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক সিবিএ নির্বাচন হলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বন্দরের কর্মপরিবেশ আরও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সভায় দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে দীর্ঘদিনের স্থবিরতা নিরসনের আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  আমার কাগজ-এর প্রতিষ্ঠা বার্ষিকীর সেমিনারে বক্তারা, সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য