Dhaka ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আনসার ও ভিডিপির উদ্যোগে কালীগঞ্জে তৃণমূল পর্যায়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন

 

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় গাজীপুর জেলার ৫টি উপজেলার ৩৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। গাজীপুর জেলার ৩৯ টি ইউনিয়ন ও ০৩ টি পৌরসভায় মোট ১৬৮০ টি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

২১আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ আনসার ও ভিডিপি’র গাজীপুর জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে কালিগঞ্জের ০৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩২০টি ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ কর্তৃক কালীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে একটি ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে কালীগঞ্জে এ বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়।

 

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ওবায়দুর রহমান, উপজেলা প্রশিক্ষক মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রশিক্ষিকা ইভা রহমান-সহ কালীগঞ্জ উপজেলা এবং পৌরসভার সকল ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী এবং টিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। আনসার ও ভিডিপি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এসময় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কালীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান জানান যে, উপজেলা থেকে গ্রাম পর্যন্ত তৃণমূল পর্যায়ে এই আন্দোলন কে ছড়িয়ে দিতে ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার ও ভিডিপি সদস্য সদস্যাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উপজেলার সকল ইউনিয়নে একযোগে এ কর্মসূচি পালিত হয়।

গাজীপুর জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ বলেন, ‘তৃণমূল পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি জীব বৈচিত্র্য রক্ষা পাবে। কালীগঞ্জ উপজেলা সবুজায়নের এই কার্যক্রম আনসার ও ভিডিপির সামাজিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল উদাহরণ। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ।

আরও পড়ুনঃ  বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

আনসার ও ভিডিপির উদ্যোগে কালীগঞ্জে তৃণমূল পর্যায়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন

সময়: ১০:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

 

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় গাজীপুর জেলার ৫টি উপজেলার ৩৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। গাজীপুর জেলার ৩৯ টি ইউনিয়ন ও ০৩ টি পৌরসভায় মোট ১৬৮০ টি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

২১আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ আনসার ও ভিডিপি’র গাজীপুর জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে কালিগঞ্জের ০৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩২০টি ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ কর্তৃক কালীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে একটি ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে কালীগঞ্জে এ বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়।

 

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ওবায়দুর রহমান, উপজেলা প্রশিক্ষক মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রশিক্ষিকা ইভা রহমান-সহ কালীগঞ্জ উপজেলা এবং পৌরসভার সকল ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী এবং টিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। আনসার ও ভিডিপি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এসময় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কালীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান জানান যে, উপজেলা থেকে গ্রাম পর্যন্ত তৃণমূল পর্যায়ে এই আন্দোলন কে ছড়িয়ে দিতে ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার ও ভিডিপি সদস্য সদস্যাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উপজেলার সকল ইউনিয়নে একযোগে এ কর্মসূচি পালিত হয়।

গাজীপুর জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ বলেন, ‘তৃণমূল পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি জীব বৈচিত্র্য রক্ষা পাবে। কালীগঞ্জ উপজেলা সবুজায়নের এই কার্যক্রম আনসার ও ভিডিপির সামাজিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল উদাহরণ। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা