Dhaka ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নরসিংদীর শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মুঃ আব্দুর রহিম গৌরীপুরের আহাদুজ্জামান খান আরজু হাত থেকে রেহাই পেতে মনোয়ারা বেগম থানার অভিযোগ ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ বগুড়া সদরে গভীর রাতে যাত্রীবাহী বাসে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১!! উখিয়ায় বিজিবির জালে ২ চোরাকারবারি, উদ্ধার ১২ লাখ ৪৮ হাজার টাকা টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত পাবনা সদরের এমপির বিরুদ্ধে ‘কটূক্তির’ প্রতিবাদে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি অবাঞ্ছিত ঘোষণা ডিম বোঝায় ট্রাকের দুর্ঘটনা,ডিম কুড়াতে সড়ক অবরোধ,সড়ক দুর্ঘটনায় নিহত ৫,অতিউৎসাহী হয়ে একাধিক বাসে দুর্বৃত্তদের আগুন এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা করলেন প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে : এ. কে. এম. ফজলুল হক মিলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ইচলী ফেরিঘাটে ২৬০ মিটার সেতু নির্মাণের দাবি জোরালো প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন ঘিরে যানজট নিরসনে দ্রুত উদ্যোগ চায় স্থানীয়রা

  • Reporter Name
  • সময়: ১০:৪১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৭০ Time View

স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ইচলী ফেরিঘাট এলাকায় একটি আধুনিক সেতু নির্মাণের দাবি জোরালোভাবে উঠেছে। আগামীকাল তারেক রহমান-এর চাঁদপুর আগমনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে এ দাবি নতুন করে গুরুত্ব পেয়েছে।

স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সচেতন মহলের মতে, শহরের প্রবেশমুখে অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনালকে কেন্দ্র করে প্রতিদিন ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় জনজীবনে স্থবিরতা নেমে আসে।

জানা যায়, চাঁদপুর শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান সড়কগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি লেগেই থাকে। যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা, ইজিবাইক ও পণ্যবাহী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে।

এ অবস্থায় স্থানীয়দের দাবি, ইচলী ফেরিঘাট এলাকায় একটি ২৬০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হলে শহরের বিকল্প প্রবেশপথ তৈরি হবে। এতে যানবাহনের চাপ বিভিন্ন দিকে বিভক্ত হয়ে বর্তমান যানজট অনেকাংশে কমে আসবে। একইসঙ্গে শহরের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা হবে আরও দ্রুত, নিরাপদ ও সহজ।

এলাকাবাসীর মতে, পরিকল্পিত নগর উন্নয়ন এবং ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থার কথা বিবেচনায় এনে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সম্ভাব্যতা যাচাই, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

সচেতন মহলের অভিমত, ইচলী ফেরিঘাটে সেতু নির্মাণ শুধু যানজট নিরসনই নয়, বরং চাঁদপুর শহরের সামগ্রিক অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ২০২৫ সম্ভাব্য সেতু নির্মাণ এলাকা পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ চাঁদপুর সড়ক বিভাগের কর্মকর্তারা। স্থানীয়দের বিশ্বাস, দ্রুত এ প্রকল্প বাস্তবায়িত হলে চাঁদপুরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি হবে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরও পড়ুনঃ  বালিয়াকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
Tag :
জনপ্রিয় নিউজ

নরসিংদীর শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মুঃ আব্দুর রহিম

ইচলী ফেরিঘাটে ২৬০ মিটার সেতু নির্মাণের দাবি জোরালো প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন ঘিরে যানজট নিরসনে দ্রুত উদ্যোগ চায় স্থানীয়রা

সময়: ১০:৪১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ইচলী ফেরিঘাট এলাকায় একটি আধুনিক সেতু নির্মাণের দাবি জোরালোভাবে উঠেছে। আগামীকাল তারেক রহমান-এর চাঁদপুর আগমনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে এ দাবি নতুন করে গুরুত্ব পেয়েছে।

স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সচেতন মহলের মতে, শহরের প্রবেশমুখে অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনালকে কেন্দ্র করে প্রতিদিন ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় জনজীবনে স্থবিরতা নেমে আসে।

জানা যায়, চাঁদপুর শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান সড়কগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি লেগেই থাকে। যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা, ইজিবাইক ও পণ্যবাহী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে।

এ অবস্থায় স্থানীয়দের দাবি, ইচলী ফেরিঘাট এলাকায় একটি ২৬০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হলে শহরের বিকল্প প্রবেশপথ তৈরি হবে। এতে যানবাহনের চাপ বিভিন্ন দিকে বিভক্ত হয়ে বর্তমান যানজট অনেকাংশে কমে আসবে। একইসঙ্গে শহরের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা হবে আরও দ্রুত, নিরাপদ ও সহজ।

এলাকাবাসীর মতে, পরিকল্পিত নগর উন্নয়ন এবং ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থার কথা বিবেচনায় এনে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সম্ভাব্যতা যাচাই, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

সচেতন মহলের অভিমত, ইচলী ফেরিঘাটে সেতু নির্মাণ শুধু যানজট নিরসনই নয়, বরং চাঁদপুর শহরের সামগ্রিক অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ২০২৫ সম্ভাব্য সেতু নির্মাণ এলাকা পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ চাঁদপুর সড়ক বিভাগের কর্মকর্তারা। স্থানীয়দের বিশ্বাস, দ্রুত এ প্রকল্প বাস্তবায়িত হলে চাঁদপুরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি হবে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ন্যাটোর বিশাল অস্ত্র চুক্তির ঘোষণা