Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আকবরশাহে পাহাড় কেটে সমতল, রাজনৈতিক পরিচয় দেখিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ স্টার্কের তোপে ফের ব্যাটিং বিপর্যয়, ম্যাকাই টেস্টে চাপে বাংলাদেশ রংপুরে বাংলাদেশ প্রেসক্লাবের সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল লালমনিরহাট জেলা ও এখন ধর্ষণের দীক থেকে এগিয়ে প্রতিবেশী দাদা গ্রে-প্তার দৌলতপুর বিয়ের কয়েক ঘণ্টা পর রাতে নিজ বাড়ির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ইবিতে নিজ বিভাগ থেকে বিভাগীয় সভাপতি নিয়োগের দাবীতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Reporter Name
  • সময়: ১১:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১৯ Time View

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা নিজ বিভাগ থেকে বিভাগীয় সভাপতি নিয়োগের দাবীতে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন । এ সময় তারা নিজ বিভাগের শিক্ষক থেকে বিভাগীয় সভাপতি নিয়োগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। একপর্যায়ে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের দুই গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন। এর মধ্যে রয়েছে-দাবি মোদের একটাই, নিজ বিভাগের চেয়ারম্যান চাই’, চেয়ারম্যান নিয়ে টালবাহানা, চলবে না চলবে না, নিয়োগ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না এবং প্রশাসন হায় হায়, লজ্জা লজ্জা।

শিক্ষার্থীরা জানান, মার্কেটিং বিভাগের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক সাদিকুল আজাদের মেয়াদ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষককে সভাপতি হিসেবে নিয়োগ না দিয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে মার্কেটিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে প্রশাসন। এর প্রতিবাদে নিজ বিভাগের শিক্ষকদের মধ্য থেকে বিভাগীয় সভাপতি নিয়োগের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, মার্কেটিং বিভাগের সঙ্গে কোনো ধরনের বৈষম্য তারা মেনে নেবেন না। বিভাগের যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই একজনকে সভাপতি হিসেবে দেখতে চান তারা। প্রশাসন শিক্ষার্থীদের আলোচনায় ডাকছে জানিয়ে তিনি বলেন, আলোচনা করতে হলে প্রশাসনকে আন্দোলনস্থলেই আসতে হবে। পেছনে গিয়ে কোনো আলোচনা করা হবে না।

প্রায় তিন ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তারা শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে প্রশাসনের কাছে উপস্থাপনের অনুরোধ জানান। একই সঙ্গে অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে অনুষদের গেটে দেওয়া তালা খুলে দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  তাহিরপুরে মাদক নির্মূল কমিটির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পরে প্রশাসনের অনুরোধে সাড়া দিয়ে বেলা ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিবিএ অনুষদ ভবনের তালা খুলে দেন।

Tag :
জনপ্রিয় নিউজ

আকবরশাহে পাহাড় কেটে সমতল, রাজনৈতিক পরিচয় দেখিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ

ইবিতে নিজ বিভাগ থেকে বিভাগীয় সভাপতি নিয়োগের দাবীতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

সময়: ১১:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা নিজ বিভাগ থেকে বিভাগীয় সভাপতি নিয়োগের দাবীতে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন । এ সময় তারা নিজ বিভাগের শিক্ষক থেকে বিভাগীয় সভাপতি নিয়োগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। একপর্যায়ে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের দুই গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন। এর মধ্যে রয়েছে-দাবি মোদের একটাই, নিজ বিভাগের চেয়ারম্যান চাই’, চেয়ারম্যান নিয়ে টালবাহানা, চলবে না চলবে না, নিয়োগ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না এবং প্রশাসন হায় হায়, লজ্জা লজ্জা।

শিক্ষার্থীরা জানান, মার্কেটিং বিভাগের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক সাদিকুল আজাদের মেয়াদ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষককে সভাপতি হিসেবে নিয়োগ না দিয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে মার্কেটিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে প্রশাসন। এর প্রতিবাদে নিজ বিভাগের শিক্ষকদের মধ্য থেকে বিভাগীয় সভাপতি নিয়োগের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, মার্কেটিং বিভাগের সঙ্গে কোনো ধরনের বৈষম্য তারা মেনে নেবেন না। বিভাগের যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই একজনকে সভাপতি হিসেবে দেখতে চান তারা। প্রশাসন শিক্ষার্থীদের আলোচনায় ডাকছে জানিয়ে তিনি বলেন, আলোচনা করতে হলে প্রশাসনকে আন্দোলনস্থলেই আসতে হবে। পেছনে গিয়ে কোনো আলোচনা করা হবে না।

প্রায় তিন ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তারা শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে প্রশাসনের কাছে উপস্থাপনের অনুরোধ জানান। একই সঙ্গে অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে অনুষদের গেটে দেওয়া তালা খুলে দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  শিশু ভূমিষ্ঠ হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে—ইউএনও এটিএম কামরুল ইসলাম