Dhaka ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

উপজেলা প্রশাসনের উদ্যোগে ড্রেন পরিষ্কার কার্যক্রম

  • Reporter Name
  • সময়: ১০:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১১০ Time View

 

আব্দুল্লাহ আল মামুন,
হরিণাকুন্ডু সংবাদদাতা


ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার পার্বতীপুর আমেরচার ঈদগাহ থেকে খাল পর্যন্ত প্রায় ৪০০ মিটার ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৫ মে ২০২৬) সকাল ৯টা থেকে উপজেলা প্রশাসনের অধীনে এ কার্যক্রম পরিচালিত হয়।

ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও হরিণাকুন্ডু পৌর প্রশাসক সুদীপ্ত রায় দীপন। পরিদর্শনকালে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার একটি গুরুত্বপূর্ণ ও নিয়মিত জনসেবামূলক কার্যক্রম।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে অচল ড্রেন সচল করা হচ্ছে, যাতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে এবং দোকানপাট ও বসতবাড়িতে পানি না ওঠে।

এ সময় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কারের পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর কথাও জানান তিনি।

উপজেলা প্রশাসনের এ কার্যক্রমে স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যরাও সহযোগিতা করছেন। গুরুত্বপূর্ণ সড়কের ড্রেনগুলো পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে বলেও জানানো হয়।

সুদীপ্ত রায় দীপন সাধারণ মানুষকে ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে বলেন, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসন পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম চালিয়ে যাবে।

আরও পড়ুনঃ  ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

উপজেলা প্রশাসনের উদ্যোগে ড্রেন পরিষ্কার কার্যক্রম

সময়: ১০:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

 

আব্দুল্লাহ আল মামুন,
হরিণাকুন্ডু সংবাদদাতা


ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার পার্বতীপুর আমেরচার ঈদগাহ থেকে খাল পর্যন্ত প্রায় ৪০০ মিটার ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৫ মে ২০২৬) সকাল ৯টা থেকে উপজেলা প্রশাসনের অধীনে এ কার্যক্রম পরিচালিত হয়।

ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও হরিণাকুন্ডু পৌর প্রশাসক সুদীপ্ত রায় দীপন। পরিদর্শনকালে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার একটি গুরুত্বপূর্ণ ও নিয়মিত জনসেবামূলক কার্যক্রম।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে অচল ড্রেন সচল করা হচ্ছে, যাতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে এবং দোকানপাট ও বসতবাড়িতে পানি না ওঠে।

এ সময় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কারের পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর কথাও জানান তিনি।

উপজেলা প্রশাসনের এ কার্যক্রমে স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যরাও সহযোগিতা করছেন। গুরুত্বপূর্ণ সড়কের ড্রেনগুলো পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে বলেও জানানো হয়।

সুদীপ্ত রায় দীপন সাধারণ মানুষকে ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে বলেন, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসন পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম চালিয়ে যাবে।

আরও পড়ুনঃ  ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত