Dhaka ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ফ্যামিলি কার্ডে ২৮ লাখ ৫০ হাজার মানুষ দারিদ্র্যমুক্ত হতে পারে: বিশ্বব্যাংক কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা বাংলাদেশে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে কানাডার প্রতি রাষ্ট্রপতির আহ্বান জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে হয়রানি ও দুর্নীতির আরেক নাম ব্রাহ্মণবাড়িয়ার ভূমি অধিগ্রহণ শাখার মানষ চন্দ্র দাস ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

  • Reporter Name
  • সময়: ১১:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৩ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় ডাকাত ও জলদস্যুদের অপতৎপরতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার ট্রলারে জলদস্যু ও ডাকাত চক্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে দস্যুদের অপতৎপরতা প্রতিহত ও জড়িতদের আটক করতে দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা এবং প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার দিনব্যাপী কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’, স্টেশন কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ী ও কুতুবদিয়ার সদস্যরা দায়িত্বপ্রাপ্ত সমুদ্র এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। এ সময় সমুদ্রে চলাচলরত বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার নৌযানে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, আধুনিক র‌্যাডার, উন্নত যোগাযোগ ব্যবস্থা, জিপিএস প্রযুক্তি, উচ্চগতিসম্পন্ন স্পিডবোট ও আধুনিক সক্ষমতাসম্পন্ন জাহাজের মাধ্যমে সমুদ্রসীমায় সন্দেহজনক গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

দেশের সমুদ্র, নদীপথ ও উপকূলীয় অঞ্চলকে ডাকাত ও জলদস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড বেইস কক্সবাজারের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন (ট্যাজ), বিএন।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন
Tag :
জনপ্রিয় নিউজ

ফ্যামিলি কার্ডে ২৮ লাখ ৫০ হাজার মানুষ দারিদ্র্যমুক্ত হতে পারে: বিশ্বব্যাংক

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

সময়: ১১:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় ডাকাত ও জলদস্যুদের অপতৎপরতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার ট্রলারে জলদস্যু ও ডাকাত চক্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে দস্যুদের অপতৎপরতা প্রতিহত ও জড়িতদের আটক করতে দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা এবং প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার দিনব্যাপী কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’, স্টেশন কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ী ও কুতুবদিয়ার সদস্যরা দায়িত্বপ্রাপ্ত সমুদ্র এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। এ সময় সমুদ্রে চলাচলরত বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার নৌযানে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, আধুনিক র‌্যাডার, উন্নত যোগাযোগ ব্যবস্থা, জিপিএস প্রযুক্তি, উচ্চগতিসম্পন্ন স্পিডবোট ও আধুনিক সক্ষমতাসম্পন্ন জাহাজের মাধ্যমে সমুদ্রসীমায় সন্দেহজনক গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

দেশের সমুদ্র, নদীপথ ও উপকূলীয় অঞ্চলকে ডাকাত ও জলদস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড বেইস কক্সবাজারের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন (ট্যাজ), বিএন।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না: মীর শাহে আলম