Dhaka ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্থানীয় এনজিওকে বাদ দিয়ে সরাসরি প্রকল্প বাস্তবায়ন: স্থানীয়করণের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন ঐতিহাসিক দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন” রাজশাহীতে হচ্ছে আঙ্গুরের বাণিজ্যিক চাষ চট্টগ্রাম কবিয়াল সমিতির ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার টেকনাফের হ্নীলার ‘সূঁড়ঙ্গবাড়ির’ ফায়সাল তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন কেন্দুয়ায় জমি দখলের চেষ্টা, নতুন ঘর নির্মাণে বাধা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দিনাজপুরের বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কচুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী রংপুর থেকে গ্রেফতার, ওসির প্রেস ব্রিফিং

  • Reporter Name
  • সময়: ০৭:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৯২ Time View

রাজিব সরকার,
কচুয়া প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় পরকীয়ার জেরে স্ত্রী মরিয়ম বেগমকে (৩২) পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি স্বামী আলমগীর হোসেনকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত পরকীয়া প্রেমিকা শাহিনা আক্তারকেও আটক করা হয়েছে।

রবিবার সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম তাঁর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ওসি মো. আজিজুল ইসলাম বলেন, পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে গত ২৫ জুন (বৃহস্পতিবার) এ ঘটনা ঘটে। আলমগীর হোসেনের সঙ্গে শাহিনা আক্তারের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি তাঁর স্ত্রী মরিয়ম বেগম জানতে পারায় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাহিনা আক্তার প্রেমিক আলমগীরকে খবর দিয়ে উত্তেজিত করেন।

তিনি আরও বলেন, “এরপর আলমগীর হোসেন স্ত্রী মরিয়মকে সকাল ও বিকালে দুই দফা মারধর করেন। এতে মরিয়ম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।”

ওসি আরও জানান, ঘটনার দিনই অভিযান চালিয়ে শাহিনা আক্তারকে গ্রেফতার করা হয়। পলাতক আলমগীর হোসেনকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে র‌্যাব ও রংপুর থানা পুলিশের সহযোগিতায় আটক করে কচুয়া থানায় আনা হয়।

তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহতের বাবা মো. দীনেস মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।”

উল্লেখ্য, প্রায় ১৮ বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে মরিয়ম বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

আরও পড়ুনঃ  কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ
Tag :
জনপ্রিয় নিউজ

স্থানীয় এনজিওকে বাদ দিয়ে সরাসরি প্রকল্প বাস্তবায়ন: স্থানীয়করণের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন

কচুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী রংপুর থেকে গ্রেফতার, ওসির প্রেস ব্রিফিং

সময়: ০৭:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

রাজিব সরকার,
কচুয়া প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় পরকীয়ার জেরে স্ত্রী মরিয়ম বেগমকে (৩২) পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি স্বামী আলমগীর হোসেনকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত পরকীয়া প্রেমিকা শাহিনা আক্তারকেও আটক করা হয়েছে।

রবিবার সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম তাঁর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ওসি মো. আজিজুল ইসলাম বলেন, পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে গত ২৫ জুন (বৃহস্পতিবার) এ ঘটনা ঘটে। আলমগীর হোসেনের সঙ্গে শাহিনা আক্তারের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি তাঁর স্ত্রী মরিয়ম বেগম জানতে পারায় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাহিনা আক্তার প্রেমিক আলমগীরকে খবর দিয়ে উত্তেজিত করেন।

তিনি আরও বলেন, “এরপর আলমগীর হোসেন স্ত্রী মরিয়মকে সকাল ও বিকালে দুই দফা মারধর করেন। এতে মরিয়ম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।”

ওসি আরও জানান, ঘটনার দিনই অভিযান চালিয়ে শাহিনা আক্তারকে গ্রেফতার করা হয়। পলাতক আলমগীর হোসেনকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে র‌্যাব ও রংপুর থানা পুলিশের সহযোগিতায় আটক করে কচুয়া থানায় আনা হয়।

তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহতের বাবা মো. দীনেস মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।”

উল্লেখ্য, প্রায় ১৮ বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে মরিয়ম বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

আরও পড়ুনঃ  কাউখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক