Dhaka ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার, সন্তান প্রসবের পর মামলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত কাউখালীতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত র‌্যাবের যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার নরসিংদীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের সঙ্গে এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দাইলে হত্যা মামলার বাদীকে অন্য মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ মধ্যনগরে তিন প্রাথমিক বিদ্যালয়ে এক ডজন শিক্ষক অনুপস্থিত জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে প্রসূতি মা ও নবজাতককে উদ্ধার, চিকিৎসা দিল কোস্ট গার্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড চরভদ্রাসন, ব্যাপক ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • সময়: ০৮:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৭ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা জুড়ে বুধবার (১৩ মে) বিকেলে বয়ে যাওয়া ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া ঝড় প্রায় ৪০ মিনিট ধরে তাণ্ডব চালায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। অনেক স্থানে গাছ সড়কের ওপর ভেঙে পড়ায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। বিশেষ করে বোরো ধানসহ মৌসুমি ফসলের ক্ষতিতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

এদিকে ঝড়ের সময় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে উপজেলার বিভিন্ন এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি স্থানে বৈদ্যুতিক খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘ সময় অন্ধকারে থাকতে হয় বাসিন্দাদের।

ঝড়ের পরপরই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ এবং সড়কে পড়ে থাকা গাছ অপসারণের কাজ শুরু করেন।

স্থানীয়রা দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ তারাকান্দা ঘর নির্মাণ নিয়ে ব্যাপক উত্তেজনা, উভয় পক্ষের থানার অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড চরভদ্রাসন, ব্যাপক ক্ষয়ক্ষতি

সময়: ০৮:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা জুড়ে বুধবার (১৩ মে) বিকেলে বয়ে যাওয়া ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া ঝড় প্রায় ৪০ মিনিট ধরে তাণ্ডব চালায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। অনেক স্থানে গাছ সড়কের ওপর ভেঙে পড়ায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। বিশেষ করে বোরো ধানসহ মৌসুমি ফসলের ক্ষতিতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

এদিকে ঝড়ের সময় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে উপজেলার বিভিন্ন এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি স্থানে বৈদ্যুতিক খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘ সময় অন্ধকারে থাকতে হয় বাসিন্দাদের।

ঝড়ের পরপরই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ এবং সড়কে পড়ে থাকা গাছ অপসারণের কাজ শুরু করেন।

স্থানীয়রা দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ, দেখতে উৎসুক জনতার ভিড়