Dhaka ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে গ্রাহকরা কাউখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ তাহিরপুরে হযরত শাহ আরেফিন আস্থানা কমিটির সদস্য সচিবকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক আলম সাব্বির হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা শীলখালী চেকপোস্টে পিকআপে ৪৬ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৬:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৯ Time View

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, ডিজিটাল শ্রেণীকক্ষ বাস্তবায়ন ও সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও উপজেলা উন্নয়ন সহায়তার বরাদ্দ থেকে এসব উপকরণ বিতরণ করা হয়।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একে এম ফজলুল হক মিলন এমপি।

অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ১৫৭ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল, ১৫০ জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন, ২০টি অসহায় পরিবারকে ছাগল, ১০টি পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী, ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল স্মার্ট বোর্ড, পাশাপাশি পানির ফিল্টার, সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়।

বক্তারা বলেন, এসব সহায়তা শিক্ষার পরিবেশ উন্নয়ন, নারীর স্বাবলম্বিতা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী রেজাউর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন আকাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুনঃ  ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত

কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

সময়: ০৬:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, ডিজিটাল শ্রেণীকক্ষ বাস্তবায়ন ও সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও উপজেলা উন্নয়ন সহায়তার বরাদ্দ থেকে এসব উপকরণ বিতরণ করা হয়।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একে এম ফজলুল হক মিলন এমপি।

অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ১৫৭ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল, ১৫০ জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন, ২০টি অসহায় পরিবারকে ছাগল, ১০টি পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী, ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল স্মার্ট বোর্ড, পাশাপাশি পানির ফিল্টার, সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়।

বক্তারা বলেন, এসব সহায়তা শিক্ষার পরিবেশ উন্নয়ন, নারীর স্বাবলম্বিতা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী রেজাউর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন আকাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুনঃ  ডাকাতের কথায় নিরপরাধ ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ, নবীনগরে সংবাদ সম্মেলন