Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ১১:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৬৮ Time View

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার

সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

উদ্বোধনের পর উপস্থিত সবার অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা ভূমি অফিস চত্বরে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও এটিএম কামরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম ভূইয়া, মোঃ আনোয়ারুল হক বাচ্চু, উপজেলা সাব-রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. আফরোজা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা রহমান এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

উল্লেখ্য, সারাদেশে একযোগে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করেন তারেক রহমান। প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় নাগরিকরা তাৎক্ষণিক ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সংগ্রহ ও মৌজা ম্যাপসহ বিভিন্ন আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা ও পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি সরাসরি ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, ডিসিআর সংগ্রহ এবং ডিজিটাল ভূমিসেবা গ্রহণের বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

মেলা প্রাঙ্গণে স্থাপিত হেল্পডেস্কের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানও দেওয়া হচ্ছে। আয়োজকরা জানান, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় দ্রুত ও সহজ সেবা পৌঁছে দেওয়াই এ মেলার মূল উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  সোহেল তাজ একজন ‘উন্মাদ ও হিরোইনখোর’: সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদ
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

কালীগঞ্জে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন

সময়: ১১:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬