Dhaka ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা তাহিরপুরে ক্রিকেটের বল নিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ২০, বাড়িতে অগ্নিসংযোগ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির জরুরি সভা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত কেশবপুরে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ডিমলায় আগাম আমন ধান ঘরে তোলার উৎসব পাইকগাছায় জমজমাট গদাইপুরের চারার হাট
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত

  • Reporter Name
  • সময়: ০৮:০০:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩৭ Time View

মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি

‘সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা।

প্রধান অতিথির বক্তব্যে কুদরত-এ-খুদা বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সুপরিকল্পিত নগরায়ণ ও সার্বজনীন বাসস্থানের কোনো বিকল্প নেই। কুড়িগ্রামের মতো নদীভাঙন ও দুর্যোগপ্রবণ এলাকায় গৃহহীন ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য টেকসই আবাসনের ব্যবস্থা করা বড় চ্যালেঞ্জ। কৃষিজমি রক্ষা করে প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে রাষ্ট্র ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নগরায়ণ মানে শুধু ইট-পাথরের ভবন নির্মাণ নয়; পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করাও টেকসই নগরায়ণের অংশ। অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়ন প্রক্রিয়ার বাইরে রেখে সুষম উন্নয়ন সম্ভব নয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনিসহ অনেকে।

বক্তারা নদীভাঙনকবলিত কুড়িগ্রামের মানুষের আবাসন সংকট নিরসনে বিশেষ প্রকল্প গ্রহণ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাসযোগ্য শহর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত

সময়: ০৮:০০:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি

‘সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা।

প্রধান অতিথির বক্তব্যে কুদরত-এ-খুদা বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সুপরিকল্পিত নগরায়ণ ও সার্বজনীন বাসস্থানের কোনো বিকল্প নেই। কুড়িগ্রামের মতো নদীভাঙন ও দুর্যোগপ্রবণ এলাকায় গৃহহীন ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য টেকসই আবাসনের ব্যবস্থা করা বড় চ্যালেঞ্জ। কৃষিজমি রক্ষা করে প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে রাষ্ট্র ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নগরায়ণ মানে শুধু ইট-পাথরের ভবন নির্মাণ নয়; পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করাও টেকসই নগরায়ণের অংশ। অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়ন প্রক্রিয়ার বাইরে রেখে সুষম উন্নয়ন সম্ভব নয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনিসহ অনেকে।

বক্তারা নদীভাঙনকবলিত কুড়িগ্রামের মানুষের আবাসন সংকট নিরসনে বিশেষ প্রকল্প গ্রহণ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাসযোগ্য শহর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান