Dhaka ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

  • Reporter Name
  • সময়: ০৬:২২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৯৭ Time View

স্টাফ রিপোর্টার |


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সাভার সদর ইউনিয়নের কলমা এলাকার একটি মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সহসভাপতি জনি দেওয়ান, সাভার পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সোহাগসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ের সাহসী নেতৃত্ব নেতাকর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি।

তমিজ উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ, সাহস, দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

সময়: ০৬:২২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

স্টাফ রিপোর্টার |


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সাভার সদর ইউনিয়নের কলমা এলাকার একটি মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সহসভাপতি জনি দেওয়ান, সাভার পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সোহাগসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ের সাহসী নেতৃত্ব নেতাকর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি।

তমিজ উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ, সাহস, দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী