Dhaka ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়কে অবস্থান গলাচিপায় নৌযান (যন্ত্রচালিত) শুমারির গণনাকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৬৮ প্রার্থী নাচোল থানার ওসির কক্ষে এআই দিয়ে ছবি ভাইরাল: অভিযুক্ত যুবক গ্রেফতার ড্রেনেজ সংকটে টানা বৃষ্টিতে জলমগ্ন নড়াইল, চরম দুর্ভোগে পৌরবাসী নিখোঁজের কয়েক ঘণ্টা পর দাদাবাড়ির পুকুরে মিলল শিশু মিনহাজের লাশ রাজশাহীতে বাস চলাচল বন্ধ বেনাপোল বন্দরে ৯২৫ এর গোডাউনে পণ্য চুরি: অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর “জোড়া শহিদ” মধ্যনগরে ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল* তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গতকাল দুপুরে দামপাড়ায় চসিক রেষ্ট হাউজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

  • Reporter Name
  • সময়: ১০:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২৪ Time View

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার ||ফটো চিত্রে, আপোষ জয়ধর

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা সমস্যা, সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণ এবং করণীয় নির্ধারণে চারটি সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন। তিনি জানান, প্রতিটি কমিটিতে সংশ্লিষ্ট সব সেবা সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে, যাতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান নিশ্চিত করা যায়।

রবিবার (১২জুলাই) দুপুরে দামপাড়ায় চসিক রেস্ট হাউসে মেয়রের সঙ্গে চট্টগ্রামের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, মোহাম্মদ আবু সুফিয়ান ও সাঈদ আল নোমানের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মেয়র বলেন, চট্টগ্রামের নাগরিক সমস্যার সমাধান কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। সমন্বিত উদ্যোগই এসব সমস্যার টেকসই সমাধানের একমাত্র পথ। এ লক্ষ্যেই মহানগরীর চারটি সংসদীয় আসনকে কেন্দ্র করে পৃথক সমন্বয় কমিটি গঠন করা হবে। প্রতিটি কমিটিতে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম ওয়াসা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সব সেবা সংস্থার প্রতিনিধিরা থাকবেন।

তিনি আরও বলেন, কমিটিগুলো সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো, জলাবদ্ধতাপ্রবণ এলাকা, খাল-নালা ও ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে সংস্কার ও উন্নয়নের জন্য সুপারিশ করবে। পরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নেওয়া হবে। এর ফলে নাগরিক দুর্ভোগ কমবে এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-৮ (বায়েজিদ-চান্দগাঁও), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া ও ডবলমুরিংয়ের অংশ), চট্টগ্রাম-১০ (হালিশহর, পাহাড়তলী ও খুলশী) এবং চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা ও ইপিজেড) সংসদীয় আসনকে কেন্দ্র করে পৃথক সমন্বয় কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কমিটিগুলো নিজ নিজ এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জের শিক্ষক কন্যা পারিসা মাহজাবিনের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সেলিম মোহাম্মদ জানে আলম, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় নিউজ

ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়কে অবস্থান

গতকাল দুপুরে দামপাড়ায় চসিক রেষ্ট হাউজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

সময়: ১০:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার ||ফটো চিত্রে, আপোষ জয়ধর

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা সমস্যা, সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণ এবং করণীয় নির্ধারণে চারটি সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন। তিনি জানান, প্রতিটি কমিটিতে সংশ্লিষ্ট সব সেবা সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে, যাতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান নিশ্চিত করা যায়।

রবিবার (১২জুলাই) দুপুরে দামপাড়ায় চসিক রেস্ট হাউসে মেয়রের সঙ্গে চট্টগ্রামের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, মোহাম্মদ আবু সুফিয়ান ও সাঈদ আল নোমানের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মেয়র বলেন, চট্টগ্রামের নাগরিক সমস্যার সমাধান কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। সমন্বিত উদ্যোগই এসব সমস্যার টেকসই সমাধানের একমাত্র পথ। এ লক্ষ্যেই মহানগরীর চারটি সংসদীয় আসনকে কেন্দ্র করে পৃথক সমন্বয় কমিটি গঠন করা হবে। প্রতিটি কমিটিতে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম ওয়াসা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সব সেবা সংস্থার প্রতিনিধিরা থাকবেন।

তিনি আরও বলেন, কমিটিগুলো সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো, জলাবদ্ধতাপ্রবণ এলাকা, খাল-নালা ও ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে সংস্কার ও উন্নয়নের জন্য সুপারিশ করবে। পরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নেওয়া হবে। এর ফলে নাগরিক দুর্ভোগ কমবে এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-৮ (বায়েজিদ-চান্দগাঁও), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া ও ডবলমুরিংয়ের অংশ), চট্টগ্রাম-১০ (হালিশহর, পাহাড়তলী ও খুলশী) এবং চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা ও ইপিজেড) সংসদীয় আসনকে কেন্দ্র করে পৃথক সমন্বয় কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কমিটিগুলো নিজ নিজ এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে।

আরও পড়ুনঃ  আলহামদুলিল্লাহ,  ​মানবতার সেবায় আরেকটি ছোট্ট উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলো