Dhaka ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চরিত্রই ছিল তাঁর শ্রেষ্ঠ পরিচয়: কুরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পলাশে দলীয় পরিচয়ে জমি জবরদখল ও কাঁঠাল গাছ কাটার অভিযোগ কেরানীগঞ্জে গ্যাস সংকটে চরম দুর্ভোগ, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের দাবি বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সেবার নতুন দিগন্ত, নাগরিকদের জন্য মিলছে নানা সুযোগ-সুবিধা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য

  • Reporter Name
  • সময়: ০৬:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৬ Time View

মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাথী (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে ১ নম্বর গোদাগাড়ী ইউনিয়নের কেশবপুর গ্রামে দুই তলা মসজিদের পাশে নিজ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত সাথী কেশবপুর এলাকার জিয়ারুলের কন্যা। তাঁর স্বামী অসীম বর্তমানে প্রবাসী হিসেবে বিদেশে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই শাশুড়ির সঙ্গে সাথীর কলহ ও ঝগড়া-বিবাদ চলছিল। সোমবারও তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও বিকেলের দিকে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সাথীর মরদেহ ঝুলতে দেখেন স্বজনেরা।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় ২৫ আগস্ট দিনগত রাত ১২টার দিকে গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ৩৪)। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  পাহাড়ের উন্নয়নে মানবসম্পদ গঠনে প্রশিক্ষণের ওপর জোর দিতে বললেন প্রতিমন্ত্রী মীর হেলাল
Tag :
জনপ্রিয় নিউজ

চরিত্রই ছিল তাঁর শ্রেষ্ঠ পরিচয়: কুরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য

সময়: ০৬:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাথী (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে ১ নম্বর গোদাগাড়ী ইউনিয়নের কেশবপুর গ্রামে দুই তলা মসজিদের পাশে নিজ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত সাথী কেশবপুর এলাকার জিয়ারুলের কন্যা। তাঁর স্বামী অসীম বর্তমানে প্রবাসী হিসেবে বিদেশে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই শাশুড়ির সঙ্গে সাথীর কলহ ও ঝগড়া-বিবাদ চলছিল। সোমবারও তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও বিকেলের দিকে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সাথীর মরদেহ ঝুলতে দেখেন স্বজনেরা।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় ২৫ আগস্ট দিনগত রাত ১২টার দিকে গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ৩৪)। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ