Dhaka ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ কার্যক্রম প্রশংসা করলেন অধ্যাপক থানজামা লুসাই

  • Reporter Name
  • সময়: ০৮:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১১৩ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স-এর পরিবেশ কার্যক্রম পরিবেশ সুরক্ষায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ ও বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে “গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান–কক্সবাজার” কর্মসূচি চলাকালে ২৪ জুন সকালে বান্দরবান জেলা পরিষদ কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

মতবিনিময়কালে অধ্যাপক থানজামা লুসাই বলেন, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স দীর্ঘ ১০ বছর ধরে বৃহত্তর চট্টগ্রামে পরিবেশ সুরক্ষায় কাজ করে আসছে। তারা এখন পর্যন্ত প্রায় ৫ লাখেরও বেশি গাছের চারা রোপণ ও বিতরণ করেছে, যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, সরকারের “৫ কোটি চারা রোপণ” কর্মসূচি সফল করতে সংগঠনটি যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়। তাদের তিনদিনব্যাপী গ্রীন রোড শো পরিবেশ সচেতনতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য আকতার হোসেন নিজামী, মুহাম্মদ জেবর মুল্লুক, মো. মুজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ কাইছার, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ আব্দুল মোমেন প্রমুখ।

মতবিনিময় শেষে সংগঠনের পক্ষ থেকে পরিবেশ সচেতনতামূলক লিফলেট, টি-শার্ট ও ক্যাপ অধ্যাপক থানজামা লুসাই-এর হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ কার্যক্রম প্রশংসা করলেন অধ্যাপক থানজামা লুসাই

সময়: ০৮:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬