Dhaka ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্থানীয় এনজিওকে বাদ দিয়ে সরাসরি প্রকল্প বাস্তবায়ন: স্থানীয়করণের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন ঐতিহাসিক দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন” রাজশাহীতে হচ্ছে আঙ্গুরের বাণিজ্যিক চাষ চট্টগ্রাম কবিয়াল সমিতির ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার টেকনাফের হ্নীলার ‘সূঁড়ঙ্গবাড়ির’ ফায়সাল তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন কেন্দুয়ায় জমি দখলের চেষ্টা, নতুন ঘর নির্মাণে বাধা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দিনাজপুরের বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটির বাতি বিস্ফোরণে রাস্তায় হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন

  • Reporter Name
  • সময়: ০৭:০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১৮ Time View

এনামুল হক রাশেদী,
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে গ্যাস পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ জুন) দুপুর ১টার দিকে সড়কের নিচ থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে আশপাশের মানুষ ও সড়কে চলাচলকারী যানবাহনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আগুনের ফুলকি নিচে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। সড়কের পাশ দিয়ে যাওয়া একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইনটি স্থাপন করা ছিল। পাইপটি কোনো কারণে ফেটে যাওয়ায় সেখান থেকে অনবরত গ্যাস বের হচ্ছিল। পরে বৈদ্যুতিক ফুলকির সংস্পর্শে এসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, কী কারণে পাইপলাইনটি ফেটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কোম্পানির কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

আরও পড়ুনঃ  আজ চরমপত্রখ্যাত নন্দিত সাংবাদিক এম আর আখতার মুকুলের ২২তম মৃত্যুবার্ষিকী
Tag :
জনপ্রিয় নিউজ

স্থানীয় এনজিওকে বাদ দিয়ে সরাসরি প্রকল্প বাস্তবায়ন: স্থানীয়করণের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন

চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটির বাতি বিস্ফোরণে রাস্তায় হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন

সময়: ০৭:০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

এনামুল হক রাশেদী,
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে গ্যাস পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ জুন) দুপুর ১টার দিকে সড়কের নিচ থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে আশপাশের মানুষ ও সড়কে চলাচলকারী যানবাহনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আগুনের ফুলকি নিচে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। সড়কের পাশ দিয়ে যাওয়া একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইনটি স্থাপন করা ছিল। পাইপটি কোনো কারণে ফেটে যাওয়ায় সেখান থেকে অনবরত গ্যাস বের হচ্ছিল। পরে বৈদ্যুতিক ফুলকির সংস্পর্শে এসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, কী কারণে পাইপলাইনটি ফেটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কোম্পানির কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত