Dhaka ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও পথসভা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ১ গোবিন্দগঞ্জে ৫৪ লাখ টাকার সড়ক সংস্কার, বছর না যেতেই ধস চট্টগ্রাম নগরীর খাল-ছড়া দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র কে এই সারওয়ার আলম? দক্ষিণ রাউজানে শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের ভারতীয় স্বজনদের সহযোগিতায় কুমিল্লার চিওড়া থানার চৌধুরী পরিবারের ব্যাভিচারী মা ও হ্যাকার ছেলেদের বিকৃত যৌনাচার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রাম কারাগারে হৃদরোগে যুবলীগ নেতার মৃত্যু

  • Reporter Name
  • সময়: ০৯:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৬ Time View

এনামুল হক রাশেদী | চট্টগ্রাম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত নুরুল আলমকে আগের দিন সাতকানিয়া থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।

পুলিশ ও কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০২৪ সালে সাতকানিয়া থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় মঙ্গলবার গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে ওইদিন বিকেলে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, বুধবার সকালে নুরুল আলম শ্বাসকষ্ট ও বুকে ব্যথার কথা জানান। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, তার মৃত্যু ম্যাসিভ হার্ট অ্যাটাকে হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহত নুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না থাকলেও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

তবে তার মৃত্যুকে ঘিরে ভিন্ন বক্তব্যও পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাকে ‘যুবলীগ ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার করা হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

সাতকানিয়া থানার ওসি জানান, ২০২৪ সালের বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কারাগারে নেওয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় স্বাচিপ নেতা ও চিকিৎসক ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার!!
Tag :
জনপ্রিয় নিউজ

আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি

চট্টগ্রাম কারাগারে হৃদরোগে যুবলীগ নেতার মৃত্যু

সময়: ০৯:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

এনামুল হক রাশেদী | চট্টগ্রাম

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত নুরুল আলমকে আগের দিন সাতকানিয়া থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।

পুলিশ ও কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০২৪ সালে সাতকানিয়া থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় মঙ্গলবার গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে ওইদিন বিকেলে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, বুধবার সকালে নুরুল আলম শ্বাসকষ্ট ও বুকে ব্যথার কথা জানান। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, তার মৃত্যু ম্যাসিভ হার্ট অ্যাটাকে হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহত নুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না থাকলেও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

তবে তার মৃত্যুকে ঘিরে ভিন্ন বক্তব্যও পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাকে ‘যুবলীগ ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার করা হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

সাতকানিয়া থানার ওসি জানান, ২০২৪ সালের বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কারাগারে নেওয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ